এক্সপ্লোর

2023 Primary TET Result: বেরোল ২০২৩ সালের টেট পরীক্ষার ফল, পাশের হার মাত্র ২.৪ শতাংশ, এমন করুণ অবস্থা কেন?

Primary TET 2023 Result: ২০২২ সালের টেট উত্তীর্ণরা এখনও নিয়োগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

কলকাতা: অবশেষে প্রকাশিত হল ২০২৩ সালের প্রাথমিক টেটের ফল। ২০২৩ সালের প্রাথমিক টেট পাশের হার মাত্র ২.৪ শতাংশ। পাশ করলেন মাত্র ৬ হাজার ৭৫৪ জন। পরীক্ষায় বসেছিলেন মোট ২ লক্ষ ৮০ হাজার। তাঁদের মধ্যে ৭ হাজার জনও উত্তীর্ণ হতে পারলেন না। ১ বছর ৯ মাস পর টেটের ফল প্রকাশিত হল আজ। ২০২২ সালের টেট উত্তীর্ণরা এখনও নিয়োগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। (2023 Primary TET Result)

২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট হয়েছিল। ফল প্রকাশে এত দেরি কেন, লাগাতার প্রশ্ন উঠছিল। শেষ পর্যন্ত, দুর্গাপুজোর মুখে, বুধবার ফলাফল প্রকাশিত হল। কিন্তু এদিন ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল, মাত্র ২.৪ শতাংশ পরীক্ষায় পাশ করেছেন। ২.৫ শতাংশ ছেলেমেয়েও পাশ করেননি। এমন পাশের হার কার্যতই নজিরবিহীন। (Primary TET 2023 Result)

প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, ২ লক্ষ ৭৩ হাজার ১৪৭ জন ২০২৩ সালে পরীক্ষায় বসেছিলেন। বিকেল ৫টার পর এদিন পরীক্ষার ফল প্রকাশিত হয়। ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে সন্ধে ৬টা থেকে। আগামী কাল দুপুর ২টো থেকে OMR শিটের ডিজিটাল কপি অর্থাৎ ডিজিটাল ইমেজ ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। 

তৃণমূল জমানায় মোট পাঁচটি টেট হয়েছে। সর্বশেষ ২০২৩ সালেই হয়েছিল। ২০২২ সালের টেটের ফলাফল বেরোলেও, এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। কবে নিয়োগ শুরু হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই আবহেই এদিন ২০২৩ সালের টেটের ফল বেরোল। কিন্তু নিদারুণ এই ফল নিয়ে চিন্তা বাড়ছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে, কর্মরত সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে টেট পাশ করতেই হবে।

পাশের হার এত কম হওয়া নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, যাঁরা যা পরীক্ষা দিয়েছেন, তার ফলের নিরিখেই এমন হার। ১৫০ নম্বরের পরীক্ষায় পাশ করতে ৯০ পেতে হয় সাধারণ চাকরিপ্রার্থীদের। বহু চাকরিপ্রার্থেই ৯০-এর নীচে নম্বর পেয়েছেন, প্রায় ৯৮ শতাংশ পরীক্ষার্থী। স্বাভাবিক ভাবেই পাশের হার এত কম। রাজ্যে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার সংখ্যা প্রায় ১ লক্ষ ৯০ হাজার। এর মধ্যে এখনও টেট পাশ করেননি প্রায় ৫০ হাজার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে টেট পাশ করতে হবে তাঁদেরও। কিন্তু নতুনদের যদি এমন হাল হয়, এতদিন যাঁরা শিক্ষকতা করছেন, তাঁদের ফলাফল কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget