এক্সপ্লোর

Hilsa in West Bengal : বাংলাদেশ থেকে ৪০ মেট্রিক টন ইলিশ এল বাংলায়, পুজোর আগে আসছে প্রায় ৪ হাজার টন রুপোলি শস্য

West Bengal : সড়কপথে আগামী মোট ৪০ দিন ধরে প্রায় ৪ হাজার টন ইলিশ বাংলায় পাঠানোর বিষয়ে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার।

সুনীত হালদার, সমীরণ পাল ও রুমা পাল, কলকাতা : বাঙালির কাছে সুখবর, বাংলাদেশ (Bangladesh) থেকে ইলিশ আসা শুরু হল বাংলায়। প্রথম ধাপে বৃহস্পতিবার ৪০ মেট্রিক টন ইলিশ এল বাংলায়। বেনাপোল সীমান্ত পেরিয়ে বনগাঁ পেট্রাপোল সীমান্তে এল ইলিশ (Hilsa)। দুর্গাপুুজোর আগে ধাপে ধাপে ৩ হাজার ৯৫০ টন ইলিশ আসবে বাংলায়।

সড়কপথে আগামী মোট ৪০ দিন ধরে প্রায় ৪ হাজার টন ইলিশ বাংলায় পাঠানোর বিষয়ে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার। রুপোলি শস্যর আমদানিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে এক বছরের বিচারে যা দ্বিতীয় সর্বোচ্চ। পাশাপাশি পুজোর আগে এর আগে ৩০ দিন ধরে ইলিশ আসায় ছাড়পত্র ছিল, যা বেড়েছে আরও ১০ দিন। পদ্মার ইলিশ আসার প্রথম দিন ৯ টি ট্রাকে প্রায় ৪০ মেট্রিক টন ইলিশ এসে পৌঁছেছে রাজ্যে।

ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (Fish Importers Assosiation) সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, সাতশো গ্রাম থেকে এক কিলো ২০০ গ্রামের ইলিশ আসবে। ইলিশ আসার পরিমাণ বাড়লে রাজ্যে রুপোলি শস্যের দাম কমবে বলেও প্রত্যাশা তাঁর। বাংলাদেশ থেকে যে ইলিশ এসে পৌঁছচ্ছে তা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে। মূলত কলকাতা ও তৎসংলগ্ন শহরতলীতে যাবে যার বেশিরভাগ।

বাংলাদেশ উপ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন জানিয়েছেন, দুর্গাপুজোর সঙ্গে খাওয়া-দাওয়া ও তার সঙ্গে ইলিশের গভীর সম্পর্ক। ভারত (India) শুধু প্রতিবেশী রাষ্ট্রই তো নয়, ভারত তথা পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে বিশেষ সম্পর্ক সেই কথা মাথায় রেখেই পুজোর আগে বাছাই করে ৭৯ টি সংস্থাকে ভারতে ধাপে ধাপে মোট ৩ হাজারে ৯৫০ মেট্রিক টন ইলিশ নিয়ে আসার ছাড়পত্র দিয়েছে শেখ হাসিনা সরকার।

পাশাপাশি তাঁর আশ্বাস, বাংলাদেশের সরকারের তরফে জানানো হয়েছে, যদি প্রস্তাবিত পরিমাণ ইলিশ পাঠানোর পরও দেখা যায় আরও ইলিশ প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ে আরও বিবেচনা করে আরও ইলিশ পাঠানোর বিষয়টি খতিয়ে দেখতে প্রস্তত বাংলাদেশ সরকার (Bangladesh Government)।   

                  

আরও পড়ুন- নিম্নচাপের প্রভাব, বঙ্গে চলবে বৃষ্টি, কোন জেলায় কেমন ধারাপাত ? জানাল আবহাওয়া দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget