এক্সপ্লোর

Lightning Death : দিঘায় সমুদ্রে স্নানে নেমে মর্মান্তিক পরিণতি, রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত ৭ জন

Death : পুরুলিয়ায় বাজ পড়ে একদিনে মৃত ৩ জন মহিলা। দিঘায় বেড়াতে এসে সমুদ্রে স্নান করার সময় বাজ পড়ে মৃত ২। এদিকে, শালবনিতে বাজ পড়ে মৃত ২ জন।

ঋত্বিক প্রধান, সমীরণ পাল, সৌমেন চক্রবর্তী ও সন্দীপ সমাদ্দার, দিঘা : রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত ৭ জন। পুরুলিয়ায় বাজ পড়ে একদিনে মৃত ৩ জন মহিলা। দিঘায় বেড়াতে এসে সমুদ্রে স্নান করার সময় বাজ পড়ে মৃত ২। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার কল্যাণী থেকে দিঘায় এসে মৃত ২ পর্যটক। এদিকে, শালবনিতে বাজ পড়ে মৃত ২ জন।

দিঘায় স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি-

শুক্রবার দুপুরে মর্মান্তিক ঘটনা ঘটে দিঘায়। দুপুরে ক্ষণিকা ঘাটে সমুদ্রে স্নান করতে নেমে বজ্রাঘাতে মৃত্যু হল দুই পর্যটকের। দুপুরের মেঘলা আবহাওয়ার মাঝে বাজ পড়ার জেরে কার্যত ঝলসে যায় তাঁদের শরীর। হালিশহর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুগম পাল (২৪ ) ও কল্যাণীর বাসিন্দা শুভজিৎ পালের (২৫ ) মৃত্যু হয়েছে। বজ্রাঘাতে আহত হয়েছেন আরও একজন, তাঁর চিকিৎসা চলছে।

দুপুরে প্রবল বজ্রপাত হয় পুরুলিয়ার বিভিন্ন এলাকায়-

শুক্রবার দুপুরের দিকে পুরুলিয়া জেলা জুড়ে ধেয়ে আসে বৃষ্টি। সঙ্গে প্রবল বজ্রাঘাতের ঘটনাও ঘটে। আর এই বজ্রাঘাতেই ভিন্ন ভিন্ন থানা এলাকায় ৩ জন মহিলার মৃত্যু হয় এবং ১ কিশোরী সহ ৩ জন মহিলা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। এদিন দুপুরে বরাবাজার থানার টকরিয়া মোড়ে বাস ধরতে আসার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় ১ জনের এবং আহত হন দু জন। মৃত মহিলার নাম মঙ্গলি মুর্মু (৬২) এবং আহত দুই মহিলার নাম ভারতী টুডু (৫২) ও সুন্দরী সরেন (৫৫)। আহত দুজন মহিলা বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদের সবারই বাড়ি বরাবাজার থানার কুটনি গ্রামে।

শালবনিতে মৃত্যু ২ জনের

এদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের।  ঘটনা। শুক্রবার দুপুরে এক সময়ে ভারী বৃষ্টি হয়, সঙ্গে বজ্রপাত। সে সময় এই ঘটনা ঘটে। মৃতদের নাম খাঁদু হাঁসদা (১১) এবং আমেনা বিবি (৪২)। খাঁদুর বাড়ি কর্ণগড়ের বালিজুড়িতে। পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।

আরও পড়ুন- ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, রাজ্যে দৈনিক সংক্রমণ ২ হাজারের পথে, পজিটিভিটি রেট প্রায় ১৫ শতাংশ!

 

সেরা শিরোনাম

কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক ! পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক ! পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের

ভিডিও

Mahua Moitra on Aishi Gosh | নেই নেমপ্লেট, ঐশী ঘোষকে আটক করে বাসে তুলল পুলিশ, দেখুন ভিডিয়ো
Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget