এক্সপ্লোর

Govt Emplyoee Bonus: ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস, কত টাকা করে বাড়ল? হাতে কত পাবেন?

পেনশনভোগীদের জন্যেও সরকারের অ্যাডহক বোনাস

কলকাতা: ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস। রাজ্য সরকারি কর্মীদের জন্য বাড়ল ফেস্টিভ্যাল অ্যাডভান্স। পেনশনভোগীদের জন্যেও সরকারের অ্যাডহক বোনাস। উপকৃত হবেন প্রায় ১০ লক্ষ সরকারি কর্মী, পেনশনভোগীরা।

৭ হাজার ৪০০ টাকা করে সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস। ৬ হাজার ৮০০ থেকে বেড়ে এবার অ্যাডহক বোনাস ৭ হাজার ৪০০। ২ হাজার টাকা বেড়ে এবার ফেস্টিভ্যাল অ্যাডভান্স ২২ হাজার। ৩০০ টাকা বেড়ে পেনশনভোগীদের জন্য অ্যাডহক বোনাস ৩ হাজার ৮০০। 

ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। তিনি বলেন, ভোটের আগে মানুষের মন ভেজানোর চেষ্টা। গত ১৫ বছরের কথা ভোলেননি মানুষ। 

অন্যদিকে, গত ৫ ফেব্রুয়ারি বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পান রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু তার পরেও DA নিয়ে কোনও উচ্চবাচ্য নেই রাজ্য় সরকারের। এই অভিযোগে এবং বকেয়া DA মেটানোর দাবিতে বৃহস্পতিবার ফের পথে নামল সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক সংগঠন। দেওয়া হল ধর্মঘটের ডাক। ৫ ফেব্রুয়ারি DA-মামলার সুপ্রিম কোর্ট রায়ে বলে বকেয়া DA-র ১০০%-ই দিতে হবে রাজ্য সরকারকে। ২৫% অবিলম্বে মেটাতে হবে। 

বাকি টাকা কীভাবে, কখন দেওয়া হবে সেটা ঠিক করতে কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু, তার পরও রাজ্য সরকার বকেয়া ডিএ-র কিছুই দেয়নি। আদালত অবমাননার অভিযোগ তুলে ইতিমধ্যেই মুখ্য সচিব এবং অর্থসচিবকে নোটিস পাঠিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।                                                         

ফের জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আদালত অবমাননার অভিযোগে সর্বোচ্চ আদালতে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে সংগ্রামী যৌথ মঞ্চ।                          

এর পাশাপাশি অবিলম্বে সুপ্রিম কোর্টের DA-রায় কার্যকর করার দাবি তুলেছে। সরকারের ওপর চাপ বাড়াতে ১৩ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক। ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চ সহ আন্দোলনকারী সরকারি কর্মী ও শিক্ষকদের সংগঠনের। ধর্মঘটে রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি আন্দোলনকারীদের।                              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget