এক্সপ্লোর

West Bengal Assembly : বিধানসভার শৌচাগার থেকে কার দেহ মিলল? কী পরিচয়? কীভাবে মৃত্যু? পুলিশ বলল ...

মৃত ব্যক্তি ১৫ বছর ধরে বিধানচন্দ্র ক্যান্টিনে কর্মরত ছিলেন। মাঝেমধ্যেই রাতে ক্যান্টিনের ভিতরেই থাকতেন তিনি।



পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বিধানসভায় ক্যান্টিন কর্মীর রহস্যমৃত্যু ! আজ সকাল ৯ টা নাগাদ, বিধানসভার ক্যান্টিনের শৌচালয় থেকে উদ্ধার হল ক্যান্টিন কর্মীর দেহ। সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় উমেশচন্দ্র দাস নামে ওই অস্থায়ী কর্মীকে। কী হয়েছিল ওই কর্মীর ? অসুস্থতার ফলে মৃত্যু  ? নাকি অন্তর্ঘাত ?  

সোমবার ক্যান্টিনের শৌচালয় থেকে উদ্ধার হয় ৬৬ বছর বয়সি কর্মী উমেশচন্দ্র দাসের দেহ। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তি ১৫ বছর ধরে বিধানচন্দ্র ক্যান্টিনে কর্মরত ছিলেন। মাঝেমধ্যেই রাতে ক্যান্টিনের ভিতরেই থাকতেন তিনি। রবিবার রাতেও সেখানেই ছিলেন বলে জানা গিয়েছে।

এই বিষয়ে সাংবাদিকদের পুলিশ জানায়, সোমবার সকালে ক্যান্টিনের অন্য এক কর্মী কাজে এসে উমেশচন্দ্র দাসের খোঁজ করেন। ঘরে দেখতে না পেয়ে শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ দেখেন তিনি। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। প্রায় ১০ মিনিট অপেক্ষার পরও দরজা না খোলায় পিছনের জানালা দিয়ে ভিতরে উঁকি দেন অন্য কর্মীরা। তখনই তাঁরা দেখতে পান, শৌচালয়ের ভিতরে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন উমেশচন্দ্র। এরপর ক্যান্টিনের কর্মীরাই দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে মৃতের শরীরে কোনও স্পষ্ট আঘাতের চিহ্ন বা অপরাধমূলক ঘটনার ইঙ্গিত মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। তবে বিধানসভার মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই মৃত্যুর ঘটনা ঘটায় কোনও দিকই এখনই উড়িয়ে দিতে চাইছে না তদন্তকারীরা।           

ঘটনাস্থলে হোমিসাইড বিভাগের আধিকারিকদের পাশাপাশি ডগ স্কোয়াডও পৌঁছে যায়। কোনও সূত্র বা প্রমাণ পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। 

সোমবার। বিধানসভার কাজের দিন। সকাল সকাল এক - এক করে বিধায়ক ও আধিকারিকরা সেখানে এসে পৌঁছান। কিন্তু তার আগেই এমন ঘটনা ঘটেছে। তাই এদিন বিধানসভায় সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায়। এখন বিধানসভার দীর্ঘদিনের কর্মী উমেশচন্দ্রের মৃত্যুর আসল কারণ কী, সেটাই জানার অপেক্ষা।              

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Murshidabad News: পার্কিং নিয়ে প্রকাশ্যে স্টেশন মাস্টারকে 'ধমক' মন্ত্রীর, ধাওয়া করতেও দেখা গেল BJP কর্মীদের একাংশকে, ভাইরাল ভিডিও
পার্কিং নিয়ে প্রকাশ্যে স্টেশন মাস্টারকে 'ধমক' মন্ত্রীর, ধাওয়া করতেও দেখা গেল BJP কর্মীদের একাংশকে, ভাইরাল ভিডিও
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার হলেন আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার হলেন আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী
Cyclone Murasu : শক্তি বাড়িয়ে তাণ্ডব ঘটাতে তৈরি 'মুরাসু', কবে 'ল্যান্ডফল'? পশ্চিমবঙ্গেও আবহাওয়ার অবনতি?
শক্তি বাড়িয়ে তাণ্ডব ঘটাতে তৈরি 'মুরাসু', কবে 'ল্যান্ডফল'? পশ্চিমবঙ্গেও আবহাওয়ার অবনতি?
Advertisement

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget