এক্সপ্লোর

WB By Election 2024: 'উনি আমার বাবার মত..', বাগদায় কংগ্রেস প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম TMC প্রার্থী মধুপর্ণার

Bagda By Election 2024 : বাগদায়, প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর..

সমীরণ পাল, উত্তর পরগনা: বাগদা উপনির্বাচনের (Bagda Assembly By Election 2024) আগে, প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। সৌজন্যের বার্তা দুই প্রার্থীর। মধুপর্ণা বললেন, উনি আমার আমার বাবার মত। আমি ওনাকে প্রণাম করেছি।'

 বাগদায় কংগ্রেস প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম TMC প্রার্থী মধুপর্ণার

উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার উপনির্বাচন আগামী ১০ জুলাই । মনোনয়নপত্র জমা দেওয়ার পরে জোর কদমে প্রচার শুরু করেছে সব পক্ষ। শনিবার সকালে বাগদার হেলেঞ্চা বাজারে রাধা গোবিন্দ মন্দিরে প্রণাম করে  সাংসদ মমতা ঠাকুর ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে দোকানে দোকানে গিয়ে প্রচার করছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। হেলেঞ্চা বাজারের এক চায়ের দোকানে বসা ছিল কংগ্রেস প্রার্থী অশোক হালদার। কংগ্রেস প্রার্থীকে দেখে এগিয়ে এসে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে মধুপর্ণা ঠাকুর। আশীর্বাদ চেয়ে নেয় তাঁর হয়ে , পাশে দাঁড়িয়ে ছিলেন মমতা ঠাকুর তিনিও আশীর্বাদ করতে বলেন। 

 আমি মধুপর্ণার থেকে বয়সে বড় আমাকে প্রণাম করেছে, এটা বাংলার সংস্কৃতি : কংগ্রেস প্রার্থী

এই বিষয়ে কংগ্রেস প্রার্থী অশোক হালদার জানিয়েছেন,' আমি মধুপর্ণার থেকে বয়সে বড় আমাকে প্রণাম করেছে। এটা বাংলার সংস্কৃতি । লড়াই লড়াইয়ের মত হবে। তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন, 'প্রচার করতে করতে কংগ্রেস প্রার্থীর সঙ্গে দেখা হয়েছিল।উনি আমার বয়োজ্যেষ্ঠ। আমার বাবার মত। আমি ওনাকে প্রণাম করেছি। এটা সৌজন্য। প্রচারে মহিলাদের ভালো সাড়া পাচ্ছি।'

আমাদের লক্ষ্য এই কেন্দ্র মমতাকে উপহার দেওয়া : মধুপর্ণা

বাগদা বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মতুয়া বাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর। বুধবার বনগাঁ মহকুমা শাসকের কাছে নমিনেশন জমা দেন তিনি। নমিনেশন জমা দিতে প্রবেশের আগে মধুপর্ণা সাংবাদিকদের জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বাগদার মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ। এখন আমাদের লক্ষ্য এই কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া। তবে বাগদার বিজেপি দ্বন্দ্ব নিয়ে তাঁর কোনও ভ্রুক্ষেপ নেই। 

আরও পড়ুন, প্রবল বর্ষণে নদী বাঁধে ভাঙন, জলের নিচে প্রায় ৩০০ বিঘা জমি, আতঙ্কে কাঁটা প্রায় ৮০০ পরিবার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget