এক্সপ্লোর

Bagda Assembly By-poll : মায়ের গাড়িতে মেয়ে কেন ! বাগদায় মধুপর্ণাকে নিয়ে কেন বাঁধল বিতর্ক?

West Bengal Assembly By-poll : বাগদা বিধানসভা উপনির্বাচনের দিন, সকাল থেকে মা মমতাবালা ঠাকুরের সঙ্গে গাড়িতে ঘুরছিলেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।

সমীরম পাল, উত্তর ২৪ পরগনা : মতুয়া অধ্যুষিত উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচনকে ঘিরে আগ্রহ ছিল প্রথম থেকেই। বাগদায় মতুয়া প্রজন্মের নতুন মুখ, ২৫ বছর বয়সী মধুপর্ণাকে ভোট-রাজনীতিতে নামিয়েছে তৃণমূল। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিনয়কুমার বিশ্বাস। বাগদা উপনির্বাচনের লড়াই এবার কার্যত ঠাকুর বনাম ঠাকুর। কংগ্রেসের হয়ে লড়াইয়ে অশোককুমার হালদার। ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌরাদিত্য বিশ্বাস।  উঠতে রাজনীতির মুখ মধুপর্ণাকে নিয়েই ভোটের দিন বাঁধল বিতর্ক।  

বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের মা মমতাবালা ঠাকুর। তিনি রাজ্যভার সাংসদ। তাঁর জন্য বরাদ্দ সাংসদ স্টিকার লাগানো বিশেষ গাড়ি। এবার লড়াইয়ের ময়দানে মেয়ে। মেয়ে মায়ের গাড়িতে উঠবে, তা আর এমন কী ব্যাপার। কিন্তু ভোটের আবহে তৃমমূলের প্রার্থী কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এমপি স্টিকার দেওয়া গাড়ি করে এলাকায় ঘরে বেড়াতে পারেন , উঠেছে প্রশ্ন। 

বাগদা বিধানসভা উপনির্বাচনের দিন, সকাল থেকে মা মমতাবালা ঠাকুরের সঙ্গে গাড়িতে ঘুরছিলেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। মমতাবালা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তাঁর গাড়িতে লেখা রয়েছে,  গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এমপি। ভোটের দিন তৃণমূল প্রার্থী কীভাবে এধরনের গাড়ি নিয়ে এলাকায় ঘুরতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও মমতাবালা ঠাকুরের দাবি, এই গাড়ির নম্বার দিয়েই তাঁরা নির্বাচন কমিশন থেকে পাস তুলেছেন। তখন কেউ আপত্তি করেনি। ভোটযুদ্ধে মেয়ে কনিষ্ঠ প্রার্থী হওয়ার কারণেই তিনি গাইড করার জন্য সঙ্গে নিয়ে বেরিয়েছেন। সাফাই দিয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মা।

লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে বাগদা আসনে এগিয়ে বিজেপি। বাগদায় গেরুয়া শিবিরের প্রাপ্ত ভোট ১ লক্ষ ১২ হাজার ৭০৪। সেখানে তৃণমূলের প্রাপ্ত ভোট ৯২ হাজার ৯০।  একুশের বিধানসভা ভোটে বাগদা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তৃণমূল থেকে যাওয়া বিশ্বজিৎ দাস। পদত্যাগ করে তৃণমূলে যোগ দিয়ে এবার লোকসভা ভোটে বনগাঁয় প্রার্থী হন তিনি। হেরে যান শান্তনু ঠাকুরের কাছে। রায়গঞ্জ ও রানাঘাট লোকসভা কেন্দ্রে পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি অধিকারীকে বিধানসভা উপনির্বাচনে দল ফের প্রার্থী করলেও, বাগদায় বিশ্বজিতের ক্ষেত্রে তা ঘটেনি। সেখানে বেছে নেওয়া হয়েছে মতুয়া ঠাকুর বাড়ির যুব-মুখ মধুপর্ণাকে। এখন বাগদায় কি ফুল বদল হবে ? নাকি একই থেকে যাবে ফল ? বলবে সময়। 

আরও পড়ুন  :

বুক ছ্যাঁৎ করে উঠবে টমেটোর দামে, মুরগির দাম আকাশ ছুঁল, কীভাবে ম্যানেজ করবেন বাজেট?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget