এক্সপ্লোর

Dilip Ghosh: কোন বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চান ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দিলীপ

BJP Leader Dilip Ghosh Exclusive Interview:  আপনি বিধানসভা নির্বাচনে লড়াই করতে চান এবার ? পছন্দের কেন্দ্র ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুললেন দিলীপ ঘোষ

দীপক ঘোষ, কলকাতা: ৮ মাস ব্রাত্য থাকার পর, এবিপি আনন্দ-র এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে মুখ খুললেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ।জানিয়েছেন, আজ বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক আছে তাঁর। মূলত গত কয়েক বছরে তাঁকে নিয়ে কম জল ঘোলা হয়নি। কখনও বরাবরের চেনা কেন্দ্রের বাইরে প্রার্থী পদ হওয়া ঘিরেও হইচই পড়ে গিয়েছিল অন্দরমহলে। যদি ফিরে দেখতে হয়,  বিতর্ক চরমে উঠেছিল, দীঘায় মন্দির উদ্বোধনের সময়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপকে একফ্রেমে দেখতে পাওয়ায়। সবার মনেই প্রশ্ন উঠেছিল , 'তবে কি ?..'। দলের একাংশের ক্ষোভের মুখেও পড়েছিলেন তিনি। কিন্তু দিলীপ ছিলেন দিলীপেই। তাঁর ছন্দপতন দেখেনি পশ্চিমবঙ্গ। অল্প সময়ের মধ্যেই সেই বিতর্কে জল ঢেলেছিলেন নিজেই। বিজেপির বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে দেখা করে সাফ জানিয়েছিলেন, 'ক্ষণিকের জন্য কোথাও ভুল হলে-দূরত্ব তৈরি হলে, এর অর্থ এটা নয়, যে সে দলের বাইরে চলে গেছেন।' তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। SIR আবহে দেখতে দেখতে ২০২৬। ঠিকভাবে বলতে গেলে, বিধানসভা নির্বাচনের বছর বলে কথা। আর সেই সঙ্গেই উঠে এল একগুচ্ছ জরুরি প্রশ্ন। চেনা ভঙ্গিতে, দৃঢ় কণ্ঠে উঠলেন জ্বলে,  স্পষ্ট করলেন নিজের বক্তব্য দিলীপ ঘোষ। 

আরও পড়ুন, প্রয়োজনে SIR শুনানির দিন কি পাল্টানো যাবে? শুনানির ফলাফল কী হল, কী করে জানতে পারবেন?

প্রশ্ন: আপনি বিধানসভা নির্বাচনে লড়াই করতে চান এবার ?

দিলীপ ঘোষ: তা আমি যখন নির্বাচন একাধিকবার লড়েছি, তো আমাকে জনপ্রতিনিধি হয়েই লড়তে হবে। যদি নির্বাচন না লড়তাম মোটেও, তাহলে আমার প্রশ্ন ছিল না। তখন আমাকে বলা হয়েছিল লড়তে, যতবার আমাকে আদেশ দেওয়া হয়েছিল, আমি লড়েছি। রাজনীতিতে লড়ার আমার ইচ্ছেও ছিল না, কিন্তু আমি এক্স এমপি, এক্স এমএলএ, তো প্রতিনিধি হয়ে লড়াই করার গুরুত্ব বেশি থাকে। 

প্রশ্ন: আপনার পছন্দের কেন্দ্র ?

দিলীপ ঘোষ: আমি আগে যেখানে লড়েছি, খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো সেই ওখানের মানুষের সঙ্গে একটা আত্মিক যোগ আছে। তো পার্টি যদি বলে, আমি ওখানেই লড়ব। 

প্রশ্ন: আপনি তো একসময় বলেছিলেন, অনেকে চায় না মেদিনীপুরে আপনি রাজনীতি করুন, তাহলে কী হবে তাহলে ?

দিলীপ ঘোষ: তার পরিণাম তো সবাইকে ভুগতে হয়েছে।

প্রশ্ন: আপনি মনে করছেন, পার্টি এখন শুধরে নেবে, আপনাকে জায়গা মত, আবার ফিরিয়ে দেবে ?

দিলীপ ঘোষ: জানি না, পার্টি কী করবে, আমার ইচ্ছের উপর সেটা হয় না। আমার ইচ্ছে প্রকাশ করেছি আমি। গতবার ইচ্ছেপ্রকাশ করেছিলাম, আমি ইলেকশন লড়ব না, বর্ধমানে যাব না। কিন্তু পার্টি বলেছিল। আমি গিয়েছি। বারবার এরকম হবে , আমার মনে হয় না। পার্টিরও শিক্ষা নেওয়া উচিত। 

 

  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget