Gyanesh Kumar: এসপিদের সঙ্গে বৈঠকের শুরুতেই তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ কুমারের, "গাফিলতি দেখলে রেয়াত নয়.." ! কাদেরকে হুঁশিয়ারি ?
CEC On SP: এসপিদের সঙ্গে বৈঠকের শুরুতেই তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ কুমারের, সূত্রের খবর।

রুমা পাল, কলকাতা: এসপিদের সঙ্গে বৈঠকের শুরুতেই তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ কুমারের, সূত্রের খবর।'ভোটের সময় অন্য রাজ্যে এত হিংসা হয় না, বাংলায় কেন ? সব রাজনৈতিক দল অভিযোগ করেছে, এবার এসব হবে না, গাফিলতি দেখলে রেয়াত নয়', কড়া বার্তা জ্ঞানেশ কুমারের।
আরও পড়ুন, ধর্মতলার ধর্নামঞ্চের কাছে BJP-র লিফলেট বিলির অভিযোগ ! "ভোট চোর" বলে নিশানা মুখ্যমন্ত্রীর
নির্বাচন কমিশনের কড়া বার্তা,'HE CAN'T ESCAPE , নির্বাচনের পর দোষী সাব্যস্ত হলে পদক্ষেপ', হুঁশিয়ারি জ্ঞানেশ কুমারের। পশ্চিমবঙ্গে SIR-র কাজে সন্তুষ্ট নয় কমিশন, সূত্রের খবর। 'আপনাদের কাছে যে কাজ আশা করা হয়েছিল, গাফিলতির জন্য যথাযথ করতে পারেননি', নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সিইও ও প্রশাসনের সঙ্গে বৈঠকের শুরুতেই মন্তব্য জ্ঞানেশ কুমারের। 'দায়িত্বশীল অফিসার হয়েও নির্বাচন কমিশনের গাইডলাইনকে মান্যতা না দিয়ে কীভাবে কাজ ?' প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনারের।
গতকাল রাজ্য়ে এসে পৌঁছয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।সোমবার সকাল ১০টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এদিন জ্ঞানেশ কুমার আসার আগে থেকেই ওয়েস্টিনে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়ের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। কালো পতাকা হাতে গো ব্য়াক স্লোগান ওঠে। জ্ঞানেশ কুমারের কনভয় পেরোনোর সময় তেঘড়িয়ায় বিক্ষোভ দেখায় CPM. হলদিরাম মোড়েও দেখানো হয় বিক্ষোভ। প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদের প্রতিবাদে, শুক্রবার থেকে ধর্মতলায় ধর্না দিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই পরিস্থিতিতেই রবিবার রাজ্য়ে এসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
SIR ইস্যুতে ধর্নায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে জ্ঞানেশ কুমার, এলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার আসার আগেই, যে হোটেলে থাকবেন তিনি সেই ওয়েস্টিন থেকে ৫০ মিটার দূরে বন্দের মোড়ে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়ের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। প্ল্যাকার্ড, কালো পতাকা হাতে গো ব্য়াক স্লোগান ওঠে। বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে কেন ইলেকশন কমিশন জবাব দাও। জ্ঞানেশ কুমার জবাব দাও। গো ব্য়াক গো ব্য়াক। ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। জ্ঞানেশ কুমারের কনভয় পেরোনোর সময় তেঘড়িয়ায় বিক্ষোভ দেখায় CPM...গো ব্য়াক গো ব্য়াক। দূর হঠো। দূর হঠো। হলদিরাম মোড়েও দেখানো হয় বিক্ষোভ।
এদিকে, জ্ঞানেশ কুমার কলকাতায় নামার আগে থেকেই তাঁকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করতে থাকে তৃণমূল।তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে জেনুইন লোকেদের। কিচ্ছু পারবে না। হরিদাস পাল সব কিচ্ছু পারবে না। নরেন্দ্র মোদি যাই বলুক আর অমিত শাহ যাই বলুক। চাণক্য কে না, এবার জল খাইয়ে ছেড়ে দেব একদম।
























