এক্সপ্লোর

WB Assembly Election 2026: হেঁটেই ভোটের প্রচার সারছেন অধীর রঞ্জন চৌধুরী, নিজের গড়ে জিততে পারবেন?

Adhir Ranjan Chowdhury: ২৮৪টি আসনে আপাতত প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস।নিজের গড় মুর্শিদাবাদের বহরমপুরেই কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে অধীররঞ্জন চৌধুরীর।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পরই একে একে সিপিএম, তৃণমূল ও বিজেপি তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। এরপর কংগ্রেস সবার শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ২৮৪টি আসনে আপাতত প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস।নিজের গড় মুর্শিদাবাদের বহরমপুরেই কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)। আর নাম ঘোষণার পর এবার প্রচার শুরু করে দিলেন বর্ষীয়াণ এই কংগ্রেস নেতা।

মঙ্গলবার সকালে বহরমপুর স্বর্ণময়ী এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচারে নামলেন অধীর চৌধুরী। এরপর ভাকুড়ি এক নম্বর পঞ্চায়েতের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। কার্যালয়ে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, ''ভোটে দাঁড়িয়েছি। ভোটারদের কাছে ভোট চাওয়া তো আমার অধিকার। এটা আমার পরিচিত এলাকা হলেও ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য পথে নেমেছি। মানুষ ঠিক করবেন কাকে ভোট দেবেন।''

এদিন প্রথম দফায় যে ২৮৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে নিঃসন্দেহে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হল অধীর চৌধুরী। ১৯৯৬ সালের পর ২০২৬, ৩০ বছর পর ফের বিধানসভা ভোটের লড়াইয়ে নামছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। মুর্শিদাবাদের বহরমপুর আসন থেকে প্রার্থী করা হয়েছে অধীর চৌধুরীকে।

তিনি আরও বলেন, ''এখানে আমি জন্মেছি, বড় হয়েছি। এখানে এই বাজরটা আমরা নিজেরাই তৈরি করেছি। সবকিছুই তো ঝুপড়ি ছিল আগে। এখানকার স্থানীয় মানুষদের থেকে অল্প অল্প টাকা নিয়ে আমরা এখানে সব তৈরি করেছিলাম।''

রবিবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। আর এরপরই বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। মুর্শিদাবাদের ডোমকলে শেহনাজ বেগমকে প্রার্থী করেছে কংগ্রেস। তাঁর নাম ঘোষণা হতেই তুমুল উত্তেজনা ছড়ায় পার্টি অফিসের ভেতরে। প্রার্থী বলছেন, ''দল আমাকে প্রার্থী করেছে। একজন প্রার্থী তো সবার পছন্দের হবে না। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে বলেই আমি আশাবাদী।''

উল্লেখ্য, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর এবারই প্রথম এককভাবে ভোটের লড়াইয়ে নামছে কংগ্রেস। তাদের প্রার্থী তালিকায় রয়েছে একঝাঁক তরুণ ও নতুন মুখ। যেমন সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র! এবারই প্রথমবার ভোটের লড়াইয়ে নামছেন তিনি। তাঁকে বালিগঞ্জ আসন থেকে প্রার্থী করা হয়েছে। কলকাতার রাসবিহারী কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget