এক্সপ্লোর

Suvendu On Mamata: ২৬-র আগে বড় বার্তা শুভেন্দুর, 'যোগীর মত বাংলাতেও..' ! কত আসনে মমতাকে হারানোর হুঁশিয়ারি ?

Suvendu On WB Assembly Election 2025 : তমলুকের মিছিল থেকে কী বললেন শুভেন্দু ?

পূর্ব মেদিনীপুর: 'ছাব্বিশের নির্বাচনে বাংলায় অন্তত ১৮০ টি আসনে জিতে মমতাকে প্রাক্তন করব। নরেন্দ্র মোদিকে পূর্ব মেদিনীপুর থেকে ১৬টি উপহার দেব। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব', তমলুকের মিছিল থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।

এদিন শুভেন্দু বলেন, 'বাংলার সনাতনী সমাজ, তখনই মুক্তি পাবেন , যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবেন। এই জেলায় মমতাকে আপনারা হারিয়েছেন। এই জেলার দুটো লোকসভা আসন, নরেন্দ্র মোদিজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব ১৬, রাজ্যে হব অন্তত ১৮০। মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মত, পশ্চিম বাংলাতেও সুশাসন ও সুরক্ষা দেব।'

 হাইকোর্টের অনুমতির পর তমলুকে মিছিল শুভেন্দু অধিকারীর। বারুইপুরের পর তমলুকে শুভেন্দু অধিকারীর মিছিল। তমলুকের রাজবাড়ি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল। দোলের দিন তমলুকে দুই গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আজ তারই প্রতিবাদে তমলুকে মিছিলের ডাক বিজেপির। এদিন বারুইপুরকাণ্ডে পুলিশের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। 

 গতকাল বারুইপুরে যে ঘটনা ঘটেছিল, আজকে আপনারা আদালতের দ্বারস্থ হয়েছেন আপনারা, কী বলবেন ? শুভেন্দু বলেন, আমরা কালকে এফআইআর করেছি, গৌতম দাস, জয়ন্ত রুদ্র-সহ রোহিঙ্গাদের বিরুদ্ধে। একাধিক রোহিঙ্গা ওখানে ছিল। সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা। এদেরকে নিয়ে কালকে দুই জায়গায় জমায়েত করে, আমাকে এবং ৪১ জন এমএলএ-কে আটকাতে চেয়েছিল। আটকাতে পারেনি। আমরা ঢুকেছি, আমাদের গাড়ি ভেঙেছে। চোখের সামনে, ডান্ডা নিয়ে এসেছিল, কাঁচ তুলে দিয়েছি। সাংবাদিক আক্রান্ত হয়েছে। এক মহিলার হাত ভেঙেছে।আমার বিজেপি কর্মীদের আমি সেভ করেছি। তাঁদেরকে কোনও । ২৭ তারিখে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করব শুধু নয়, ওখানকার এসপি পলাশ ঢালি এদের গ্রেফতারের দাবি করছি।

স্থানীয় সূত্রে খবর, দোলের দিন তমলুকে দুই গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। বৃহস্পতিবার তমলুকে প্রতিবাদ মিছিলের ডাক দেয় বিজেপি। তবে তাদের দাবি, পুলিশ সেই মিছিলে অনুমতি দেয়নি। এরপরেই কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। বুধবার মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে মামলা। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন,'যে জায়গার অশান্তির প্রতিবাদে এই মিছিল হচ্ছে সেখানে ১৫ মার্চ শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। হামলার অভিযোগে FIR করে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বিজেপির মিছিলের প্রস্তাবিত রুটে মসজিদ আছে, প্রশাসনিক ভবন আছে, আদালত আছে। সাধারণ মানুষের অসুবিধা হবে।'

আরও পড়ুন, হাইকোর্টের অনুমতির পর মিছিল, বারুইকাণ্ডে কাদের গ্রেফতারির দাবি শুভেন্দুর ? 'ওখানকার SP...' !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget