এক্সপ্লোর

Madan Mitra: এবার কি টিকিট পাচ্ছেন না মদন মিত্র? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কামারহাটির TMC বিধায়কের !

Madan Mitra On TMC Candidate Post: এবার কি টিকিট পাচ্ছেন না মদন মিত্র? কামারহাটির তৃণমূল বিধায়কের ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রকাশ্যে !

কলকাতা: এবার কি টিকিট পাচ্ছেন না মদন মিত্র? ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেছেন, 'দল যা চাইবে, তাই হবে, পার্টি যা চাইবে তাই করব। প্রত্যেকটা মানুষই চলমান প্রবাহের সঙ্গে থাকতে চায়। দল আছে বলেই আজ বিধানসভায় দাঁড়িয়ে আছি। বিধানসভায় দেখা না গেলে রাস্তায় দেখা যাবে।'

আরও পড়ুন, হুমায়ুনের পর এবার MIM-র হাত ধরতে চায় সিপিএম ?

প্রশ্ন: বিধানসভায় ফের আসলেও খবর, না আসলেও খবর, তাই তো ?

মদন মিত্র : সেটা আমি কী করে বলব ? সবটাই পার্টির উপর নির্ভর করে। পার্টি যা চাইবে তাই হবে। 

প্রশ্ন: আপনি কী চাইছেন ?

মদন মিত্র : আমি চাইছি, পার্টি যা বলবে, সেটা করতে। সেখানে আমি চাইব, আমার দল সুন্দরভাবে আসুক। আর প্রত্যেকটা মানুষই চলমান প্রবাহের সঙ্গে থাকতে চায়। 

প্রশ্ন:  প্রথমত, আপনি যদি টিকিট পান, তাহলে, আপনি চলমান প্রবাহে থাকতে পারবেন কিনা, তা চূড়ান্ত হবে।দ্বিতীয় বিষয়, টিকিট পেয়ে যদি যেতেন, তাহলেও চলমান প্রবাহের উপর নির্ভর করবে। এই দুটো বিষয়ে, আপনি কোনটায় কতটা আশাবাদী ?

মদন মিত্র : অ্যাকচুয়ালি এত যদির উপরে আমি পলিটিক্স করি না। স্ট্রেট পলিটিক্স করি। আই অ্যাম অ্যা ভেরি স্মল ম্যান। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এতবড় নেত্রী, তিনি করুণা করে দয়া করে, আমাকে রেখেছেন, দলে মন্ত্রী করেছেন, এটাই যথেষ্ট। দল আছে বলেই তো আমি আজকে বিধানসভায় দাঁড়িয়ে আছি।

প্রশ্ন:  মদন মিত্র যদি ফের আর বিধানসভায় না আসেন, সেক্ষেত্রে ?

মদন মিত্র : তাহলে রাস্তায় দেখা হবে। বিধানসভার বাইরেও তো একটা রাস্তা আছে। একটা রাস্তা বিধানসভায় যায়, একটা রাস্তা লোকসভায় যায়।একটা বার্নিং ঘাটে যায়। একটা রাস্তা বাড়ির দিকে যায়। রাস্তা আছে।

সম্প্রতি  টিকিট দেবে কিনা দল, এনিয়ে বিশেষ সাক্ষাৎকারে মুখ খুলেছেন পার্থ চট্টোপাধ্যায়ও। নিয়োগ দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগে তিন বছর জেল খাটার পর গত নভেম্বরে জামিনে মুক্ত হয়েছেন। এ মাসেই যাবেন নিজের বিধানসভা এলাকায়। এদিন পার্থ চট্টোপাধ্য়ায় বললেন, দল বিষাক্ত হলে তাদের বোঝাব। সেই বিষাক্তর দায়িত্ব আমার না। তৃণমূল প্রার্থী না করলে, নির্দল প্রার্থী হিসাবে লড়ারও ইঙ্গিত দিয়েছেন একদা তৃণমূলের নম্বর টু। তিনি বলেন, ঝাঁকে ঝাঁকে লোক আসছে। পাতা দাঁড়ালেও আপনি জিতবেন এসব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget