এক্সপ্লোর

West Bengal Election: পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশ, কী হবে বিবেচনাধীন তালিকায় থাকা লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যত?

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের বিউগল বাজিয়ে দিয়ে, দু'দফার নির্ঘণ্ট প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। আর সেই সঙ্গে ফের সামনে এল সেই প্রশ্নটা- চূড়ান্ত ভোটার তালিকায় 'বিবেচনাধীন' লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ কী?

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। কিন্তু কী হবে, বিবেচনাধীন তালিকায় থাকা লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যত? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, জুডিশিয়াল অফিসাররা হাইকোর্টের তদারকিতে কাজ করছেন। সাপ্লিমেন্টারে লিস্টে যাদের নাম থাকবে, সেগুলি ভোটার তালিকার সঙ্গে যুক্ত করা হবে। যদিও এ নিয়ে রাজনৈতিক চাপানউতোর থেমে নেই। 

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের বিউগল বাজিয়ে দিয়ে, দু'দফার নির্ঘণ্ট প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। আর সেই সঙ্গে ফের সামনে এল সেই প্রশ্নটা- চূড়ান্ত ভোটার তালিকায় 'বিবেচনাধীন' লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ কী? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'সাপ্লিমেন্টারি তালিকার বিষয়ে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কলকাতা হাইকোর্টের তদারকিতে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন। তারা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবেন। যেসব নাম প্রকাশ্যে আসবে, সেগুলো ভোটার তালিকায় যুক্ত করা হবে।' 

২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল। কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত ১৫ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা গেছে। এখনও ৪৫ লক্ষের বেশি 'বিবেচনাধীন' ভোটারের ভাগ্য নির্ধারণ বাকি।

সুপ্রিম কোর্টের নির্দেশে এখন সেই কাজ করছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ করা এ রাজ্য ও ভিনরাজ্যের ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসাররা। সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'আমরা এই ঘোষণাকে স্বাধীন ভাবে স্বাগত জানাতে পারছি না, কারণ ৬০ লক্ষের বেশি মানুষ ভোটের দাগ থেকে, ভোটাধিকার প্রশ্নে তাঁরা কোন অবস্থায় থাকবেন, কী অবস্থান হবে তাঁদের, সেই ব্যাপারে এখনও গ্রে এরিয়া আছেন। আমরা শেষ দেখে ছাড়ব।' 

মঙ্গলবার সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানিতে 'বিবেচনাধীন' তালিকায় থাকা ব্যক্তিদের প্রসঙ্গ তোলেন রাজ্য সরকারের আইনজীবী। তাতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্যক নিষ্পত্তি বাকি রয়েছে, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি প্রধান বিচারপতি জানিয়ে দেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনও ভোটারের সমস্যার সমাধান (নিষ্পত্তি) হয়ে যায়, তাহলেও তিনি ভোট দিতে পারবেন।

রবিবার ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে, 'বিবেচনাধীন'দের মনে ঘুরেফিরে এসেছে একটাই প্রশ্ন। আদৌ ভোটটা দিতে পারবেন তো। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'বিবেচনাধীন থাকা নামগুলি খতিয়ে দেখছেন বিচারবিভাগীয় আধিকারিকেরা। তাঁরা যে নামগুলিকে অনুমোদন দেবেন, সেগুলি চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে যুক্ত করা হবে'।

এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TMC Councillor Arrest: তোলাবাজি, হুমকির অভিযোগে নাগেরবাজারে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
তোলাবাজি, হুমকির অভিযোগে নাগেরবাজারে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
News Live: ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত মাত্র ২০, বাতিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক
৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত মাত্র ২০, বাতিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক
Kunal On Mamata Meeting Cancel: ৮০ জনের মধ্যে অনুপস্থিত ৬০ জন তৃণমূল বিধায়ক, ভেস্তে গেল মমতার ডাকা বৈঠক, কী বললেন কুণাল ঘোষ ?
৮০ জনের মধ্যে অনুপস্থিত ৬০ জন তৃণমূল বিধায়ক, ভেস্তে গেল মমতার ডাকা বৈঠক, কী বললেন কুণাল ঘোষ ?
TMC Leader Arrested: তৃণমূল নেতার বাড়িতে বেআইনি ভাবে মজুত প্রচুর পরিমাণ ডিজেল, উদ্ধার ৪৮ ব্যারেল জ্বালানি, গ্রেফতার পলাতক নেতার দাদা
তৃণমূল নেতার বাড়িতে বেআইনি ভাবে মজুত প্রচুর পরিমাণ ডিজেল, উদ্ধার ৪৮ ব্যারেল জ্বালানি, গ্রেফতার পলাতক নেতার দাদা
Advertisement

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget