এক্সপ্লোর

Panchayet Election : বসিরহাট থেকে বাসন্তী, কুলপি থেকে কেশপুর, পঞ্চায়েত ভোটের আগে প্রাণ-অঙ্গহানি

West Bengal Panchayet Poll : অবিরাম ঝরছে রক্ত ! ছিন্নভিন্ন হচ্ছে শিশু দেহ! গুলিবিদ্ধ হচ্ছে পুলিশ! নিন্দায় সরব হচ্ছে বিরোধী দলগুলি।

আশাবুল হোসেন, দীপক ঘোষ, বিটন চক্রবর্তী, কলকাতা : দুয়ারে পঞ্চায়েত ভোট ( Panchayet Poll 2022 ) ! আর তারই সঙ্গে কি দুয়ারে বোমা-গুলিও? বোমা-বারুদের ছোবলে ক্ষত-বিক্ষত হচ্ছে গ্রামবাংলা ( West Bengal Panchayet Poll 2022 ) ! অবিরাম ঝরছে রক্ত ! ছিন্নভিন্ন হচ্ছে শিশু দেহ! গুলিবিদ্ধ হচ্ছে পুলিশ! নিন্দায় সরব হচ্ছে বিরোধী দলগুলি। 

 বঙ্গের বিভিন্ন জেলা উত্তপ্ত হয়ে ওঠা নিয়ে  সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য, সুজন চক্রবর্তী নিন্দে করে বলেন, বারুদের স্তূপের ওপর রয়েছে বাংলা !

সোমবার রাতে বসিরহাটে তৃণমূলের ( TMC ) গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে গিয়ে  পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দিয়েছে! আর এরইমধ্যে মঙ্গলবার মালদার মানিকচকে বোমা বিস্ফোরণে আহত হল ২ শিশু ! নিত্যদিন এভাবেই যেন চলছে গুলি-বোমা!

গত বুধবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় তৃণমূল কর্মী মামার ঘরে মজুত করা বোমা বিস্ফোরণে প্রাণ যায় ৯ বছরের ভাগ্নির!
একই দিনে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে জখম হয় ২ কিশোর! দুষ্কৃতীরা এতটাই বেপরোয়া যে, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে নাবালকদের ওপর বোমা ছুড়তেও পিছপা হয়নি! একই ভাবে বীরভূমের সাঁইথিয়ায় বহড়াপুরে বোমা বিস্ফোরণে হাত-পা উড়ে যায় তৃণমূল কর্মীর। মারাত্মক আহত হয় এক নাবালক। 

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বোমাবাজিতে হাতের আঙুল উড়েছে তৃণমূল কর্মীর ! এভাবেই প্রায় প্রতিদিন...লাগাতার...বোমা-বারুদের গন্ধে ভারী হচ্ছে আকাশবাতাস। স্কুল চত্বর থেকে বাজার, যত্রতত্র উদ্ধার হচ্ছে অস্ত্র। বোমা! বারুদের স্তুপে গ্রামবাংলা!

যাচ্ছে প্রাণ। ক্ষতবিক্ষত দেহ। এই প্রসঙ্গে বিরোধী পক্ষ যত সরব হচ্ছে, শাসক দল বিরোধী পক্ষেরই ষড়যন্ত্র খুঁজছে এর মধ্যে। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের দাবি, ' এসব বিরোধীদের চক্রান্ত। পুলিশ এত অস্ত্র উদ্ধার করছে। বিজেপি চাইছে এনআইএ-সিবিআই লাগাতে'

এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট। বঙ্গ রাজনীতির আকাশে ঘনাচ্ছে কালো মেঘ ! আর সেই মেঘের বুক চিরে মাঝেমধ্যেই ঝরছে রক্ত!  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget