এক্সপ্লোর

Birbhum : সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭ বেনামি অ্যাকাউন্টের হদিশ ! গরুপাচারের কালো টাকা সাদা ? সন্দেহ সিবিআইয়ের

CBI : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ১০ কোটিরও বেশি কালো টাকা সাদা করা হয়েছে। সিবিআইয়ের আরও দাবি, গরুপাচারের কালো টাকা সাদা করতে ব্যবহার করা হয়েছে অ্যাকাউন্টগুলিকে!

প্রকাশ সিন্হা, বীরভূম : সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআই-এর হানা, ১৭৭ বেনামি অ্যাকাউন্টের হদিশ ! পাশাপাশি সিবিআই সূত্রে দাবি ৫৪টি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, ৪ কোটি টাকার হদিশ মিলেছে। গরুপাচারের কালো টাকাই সাদা করা হয়েছে, সন্দেহ সিবিআইয়ের (CBI)। 

বৃহস্পতিবার সকাল থেকে সিউড়ির সমবায় ব্যাঙ্কে হানা দেন সিবিআই। সারাদিন ধরে গরুপাচার মামলায় (Cow Smuggling Case Scam) সিউড়ির সমবায় ব্য়াঙ্কে চলে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। যেখানে চোখ কপালে তোলার মতো ১৭৭ টি বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে বলেই দাবি সিবিআইয়ের। এদিকে, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য সব ফর্মেই একই লোকের সই, অনুমান সিবিআইয়ের। এই অ্যাকাউন্টের সঙ্গে খাদ্য দফতরের সূত্র মিলেছে বলে দাবি সিবিআই-এর।

কালো টাকা সাদা করতে অ্যাকাউন্টের ব্যবহার

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ১০ কোটিরও বেশি কালো টাকা সাদা করা হয়েছে। সিবিআইয়ের আরও দাবি, গরুপাচারের কালো টাকা সাদা করতে ব্যবহার করা হয়েছে অ্যাকাউন্টগুলিকে! তদন্তে নেমে সিবিআইয়ের হাতে যে তথ্য এসেছে, তা রীতিমতো চোখ কপালে তুলে দেওয়ার মতো। 

বেশিরভাগ অ্যাকাউন্ট হোল্ডারই পেশায় চাষি ! তাঁদের অ্যাকাউন্টেই না কি হয়েছে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার লেনদেন ! বিভিন্ন ব্যক্তির নামে অ্যাকাউন্ট থাকলেও তাতে সই রয়েছে একজনেরই। সিবিআই সূত্রে খবর, গরিব মানুষের কাছে অল্প দামে নগদে ধান কিনে চালকলে চাল করে খাদ্য দফতরের কাছে পাঠানো হয়েছে। বিক্রিমূল্য হিসেবে পাওয়া চেক এই সব বেনামি অ্যাকাউন্টে জমা করা হয়েছে।

সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি, জিজ্ঞাসাবাদ

কীভাবে এত অ্যাকাউন্ট খোলা হল ? সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে প্রশ্ন করেন গরুপাচারকাণ্ডের প্রধান তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য। সিবিআইয়ের তরফে ব্যাঙ্ক আধিকারিকদের প্রশ্ন করা হয়, এই ১৭৭টি অ্যাকাউন্ট কারা খুলল ? কার নির্দেশে দিনের পর দিন এই এই কাজ হল?                                       

বৃহস্পতিবার, পেন ড্রাইভে সিবিআই আধিকারিকরা বেশ কিছু তথ্যও সংগ্রহ করেন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে, ১৭৭ টি অ্যাকাউন্টের মধ্যে শুধু ৫৪ টি অ্যাকাউন্টেই মিলেছে ৪ কোটি টাকার লেনেদেনের হদিশ।

আরও পড়ুন- রাইলস টিউব-চ্যানেল নিয়েও মঞ্চে মহীনের ঘোড়াগুলির 'তিনি', সাহায্য চাইছেন গানওয়ালারা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget