এক্সপ্লোর

Sukanta Majumdar: পুলিশের গাড়ি থেকে পড়ে গিয়ে সংজ্ঞাহীন, টাকিতে অসুস্থ সুকান্ত, ভর্তি করা হল হাসপাতালে

Sukanta Majumdar Injured: টাকির হোটেল থেকে বেরিয়ে সন্দেশখালির উদ্দেশে রওনা দিতে গেলে, পুলিশ বাধা দেয় বলে অভিযোগ।

টাকি: বসিরহাটের পর টাকিতেও টানটান নাটক। অসুস্থ হয়ে পড়লেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে সন্দেশখালি যেতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। সেই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি নেতৃত্বের। পুলিশের গাড়ির উপরও উঠে পড়েন সুকান্ত। সেই নিয়ে ধুন্ধুমার বাধলে ঠেলাঠেলি শুরু হয়ে যায়, তাতে মাটিকে শুয়ে পড়েন সুকান্ত। ধস্তাধস্তিতে তিনি আহত হয়ে পড়েন বলে জানা যায়। চোখেমুখে জল ছিটিয়ে তাঁর সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়। তার পর রাজ্য বিজেপি-র সভাপতিকে গাড়িতে তুলে বসিরহাট হাসপাতালের উদ্দেশে রওনা দেন সুকান্তের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং বিজেপি কর্মীরা। (Sukanta Majumdar)

বুধবার ইছামতীর পাড়ে প্রথমে সরস্বতী পুজো করেন সুকান্ত। কিন্তু টাকির হোটেল থেকে বেরিয়ে সন্দেশখালির উদ্দেশে রওনা দিতে গেলে, পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। বিজেপি-র দাবি, হোটেল ঘিরে ফেলে পুলিশ। কার্যত গৃহবন্দি করা হয় সুকান্তকে। সেই নিয়ে ধুন্ধুমার বাধলে পুলিশের গাড়ির উপর উঠে যান সুকান্ত। কিন্তু ধস্তাধস্তিতে তিনি গাড়ি থেকে পড়ে যান এবং সংজ্ঞা হারান বলে জানা যায়। তড়িঘড়ি গাড়িতে তুলে তাঁকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন বিজেপি কর্মীরা। (Sukanta Majumdar Injured)

BJP জানিয়েছে, সরস্বতী পুজো উপলক্ষে উপোস করেছিলেন সুকান্ত। সেই অবস্থাতেই পুলিশের গাড়ির উপর উঠে যান, শুয়ে পড়েন বনেটের উপর। তাঁকে নামানোর চেষ্টা করে পুলিশ। এর পর ধস্তাধস্তি চলাকালীন গাড়ি থেকে পড়ে যান তিনি। তার পরই সংজ্ঞা হারান। বিজেপি-র দাবি, পুলিশের গাড়ির চালক গাড়ি চালিয়ে দেওয়াতেই পড়ে যান সুকান্ত। এর পর তড়িঘড়ি তাঁর নিজের গাড়িতেই তোলা হয় সুকান্তকে। মেডিক্য়াল এমার্জেন্সি দেখিয়ে সুকান্তর গাড়িকে হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়ার অনুমতি দেয় পুলিশ।

আরও পড়ুন: Sukanta On Sandeshkhali: আজ ফের সন্দেশখালি যাওয়ার ঘোষণা সুকান্তর, টাকির হোটেলেই সারলেন সরস্বতী পুজো

এর আগে, মাঝরাতে বসিরহাটের এসপি অফিসের সামনে থেকে বিজেপি-র ধর্না তুলে দেয় পুলিশ। কিছু ক্ষণের জন্য গ্রেফতার করা হয় সুকান্ত এবং কয়েক জন বিক্ষোভকারীকে। কিছু ক্ষণ পর যদিও সুকান্তকে ছেড়ে দেয় পুলিশ। গতকাল বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধে জখম হন আইসি সহ ৩৭ জন পুলিশ কর্মীও। হাত ভাঙে বসিরহাট থানার আইসি-র। মাথায় গুরুতর আঘাত নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হন এক মহিলা কনস্টেবল।
গতকালের ঘটনায় ১১ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যেই এদিন সন্দেশখালি যেতে উদ্যত হন সুকান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget