এক্সপ্লোর

Sukanta Majumdar: সোনাগাছির সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলার তুলনা, পুলিশকে আক্রমণ করতে গিয়ে সুকান্তর মুখে কুকথা

West Bengal BJP: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সম্প্রতি পুলিশকে আক্রমণ করেন সুকান্ত।

কলকাতা: পুলিশ আধিকারিককে ফোন করে যে ভাষায় কথা বলেছেন অনুব্রত মণ্ডল, সেই নিয়ে এখনও তোলপাড় রাজ্য রাজনীতি। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রতর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করেছে জাতীয় মহিলা কমিশনও। আর সেই আবহেই এবার রাজ্যের আইনশৃঙ্খলার প্রসঙ্গে কুরুচিকর শব্দের প্রয়োগ করতে শোনা গেল, রাজ্য বিজেপি-র সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তাঁর সেই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। মাঠে নেমে পড়েছে তৃণমূলও। (Sukanta Majumdar)

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সম্প্রতি পুলিশকে আক্রমণ করেন সুকান্ত। ভবানীপুরে গাড়িতে বসে পুলিশের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, "আপনারা আইনটাকে না সোনাগাছির সে** ওয়ার্কারে পরিণত করেছেন, পশ্চিমবঙ্গের আইনটাকে।" সুকান্তর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। তাদের কথায়, 'এটা একজন জনপ্রতিনিধির ভাষা? বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার যে ভাষা ব্যবহার করেছেন, তা অত্যন্ত ঘৃণ্য এবং নিম্নরুচির। পুলিশকে অপমান করতে গিয়ে উনি যৌনকর্মীদের কাজকে শুধু বিদ্রুপই করলেন না, বিজেপি-র মানসিকতাকেও তুলে ধরলেন। এটা শুধু নারীবিদ্বেষ নয়, রাজীনতির নামে নোংরামি। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ক্ষমা চান সুকান্ত মজুমদার'। (West Bengal BJP)

এটা একজন জনপ্রতিনিধির ভাষা? বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যে ভাষা ব্যবহার করছেন, তা অত্যন্ত ঘৃণ্য ও নিম্নরুচির। পুলিশকে অপমান করতে গিয়ে তিনি যৌনকর্মীদের কাজকে শুধু বিদ্রুপই করলেন না, সেই সঙ্গে বিজেপির বিকৃত মানসিকতাকেও তুলে ধরলেন। এটা শুধু নারীবিদ্বেষ নয়, এটা রাজনীতির নামে নোংরামি। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ক্ষমা চান সুকান্ত মজুমদার!

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "সুকান্ত মজুমদার গত কয়েকদিন ধেরই কুৎসিত কথা বলে চলেছেন। এবার এটা কী করলেন? সোনাগাছির সে** ওয়ার্কার বলে চিৎকার করে অপমান করছেন। তাঁদের নিম্নমানের দৃষ্টিতে দেখে রাজনৈতিক তুলনা টেনে, বিকৃত বিবৃতি দিলেন। এই মা-বোনেদের কাছে ক্ষমা চাইতে হবে ওঁকে। সোনাগাছির সে** ওয়ার্কার, মানে বোঝেন? কতটা যন্ত্রণা, কতটা কষ্ট, কতটা অশ্রু, কতটা লড়াই থাকে, বোঝেন সুকান্ত মজুমদার? আপনি মধ্যযুগে বাস করেন? এটা বিজেপি-র দৃষ্টিভঙ্গি। এরা মা-বোনেদের কুৎসিত ভাবে...একজন বলেছিল বীরবাহা হাঁসদা জুতার তলায় থাকে। সোনাগাছির মা-বোনেরা একটা পেশায় আছেন। আপনাকে কে অধিকার দিল ওই মা-বোনেদের অপমান করার?"

সম্প্রতি আইসি-কে ফোনে যে কুকথা বলেন অনুব্রত, সেই নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। একযোগে বিরোধীরা তৃণমূলকে যেমন আক্রমণ করতে নেমে পড়েন, তেমনই জাতীয় মহিলা কমিশনও রিপোর্ট চেয়ে পাঠায়। সুকান্ত-উবাচে সেই পর্বের উল্লেখ করেছেন তৃণমূলের আইটি সেলের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য। তাঁর কথায়, 'হে বিজেপি, পোড়া মুখ কত হবে কালো? অনুব্রতে অপরাধ, সুকান্তে ভালো? ' বিজেপি-র তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget