এক্সপ্লোর

Private School : রাজ্যের একাধিক বেসরকারি স্কুলের অনুমোদন বাতিলের হুঁশিয়ারি দিল মধ্যশিক্ষা পর্ষদ

West Bengal Board of Secondary Education : পর্ষদের দাবি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের মতো বেসরকারি স্কুলেও পর্ষদের বই পড়ানোর কথা। কিন্তু অভিযোগ, অনেক স্কুলেই এই বই পড়ানো হচ্ছে না।

কৃষ্ণেন্দু অধিকরী, কলকাতা : বেকায়দায় রাজ্যের প্রায় সাড়ে চারশো বেসরকারি স্কুল (Private School)। পর্ষদের বই কি পড়ানো হচ্ছে স্কুলে ? তথ্য চেয়েও মেলেনি, এই দাবি করে অনুমোদন বাতিলের হুঁশিয়ারি দিল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। এরই মধ্যে প্রশ্নের মুখে পড়ল মাধ্যমিকের মূল্যায়ন। এদিকে, রিভিউ ও স্ক্রুটিনির ফলে ওলটপাটল হয়ে গেল মেধাতালিকা। ১১৮-র জায়গায় প্রথম দশে এল ১২২ জন।

CISCE ও CBSE- দুই দিল্লি বোর্ড ছাড়াও রাজ্যের বেসরকারি স্কুলগুলির একটা অংশ মধ্যশিক্ষা পর্ষদের অধীন। ইংরেজি ও বাংলা মাধ্যমের এইসব বেসরকারি স্কুল মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস মেনে মাধ্যমিক পরীক্ষা দেয়। পর্ষদ সূত্রে খবর, রাজ্যে এরকম স্কুলের সংখ্যা ৪৫৬। পর্ষদের হুঁশিয়ারির মুখে পড়ে বেকায়দায় স্কুলগুলি।

পর্ষদের দাবি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের মতো বেসরকারি স্কুলেও পর্ষদের বই পড়ানোর কথা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত পর্ষদের বই। নবম-দশমে বাংলা, ইংরেজি ও অঙ্ক বই পর্ষদের। কিন্তু অভিযোগ, অনেক স্কুলেই এই বই পড়ানো হচ্ছে না। সেই মর্মে স্কুলগুলির কাছে তথ্য চাওয়া হয়। কিন্তু পর্ষদ সূত্রে খবর, ১৫-১৬ টি ছাড়া, কোনও স্কুল তথ্য দেয়নি। এই প্রেক্ষাপটে স্কুলের অনুমোদন প্রত্যাহারের হুঁশিয়ারি দিলেন পর্ষদ সভাপতি।

এমনিতেই পর্ষদ অনুমোদিত শহরের একাধিক নামী স্কুল দিল্লি বোর্ডের অধীনে চলে গিয়েছে। পর্ষদের এই হুঁশিয়ারির পর কী হয় সেটাই দেখার। পর্ষদ যেদিন এই হুঁশিয়ারি দিল, সেদিনই প্রশ্নের মুখে পড়ে গেল মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন। শুক্রবারই প্রকাশিত হয়েছে, রিভিউ ও স্ক্রুটিনির ফল। যাতে বদলে গিয়েছে নম্বর, ওলটপাটল হয়ে গিয়েছে মেধাতালিকা।

পর্ষদ জানিয়েছে, মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মাহির হাসান যৌথ তৃতীয় স্থান থেকে উঠে এসেছে যৌথ দ্বিতীয় স্থানে। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের প্রনীল যশ যৌথ ষষ্ঠ থেকে উঠে এসেছে এক ধাপ। এছাড়াও প্রথম দশের মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আরও ৪ জন। 
বাঁকুড়া জেলা হাইস্কুলে প্রীতম দাস, কোচবিহারের রামভোলা হাইস্কুলের দীপময বসাক, পূর্ব মেদিনীপুরের নাচিন্দা জে কে হাইস্কুলের অনুদীপা দাস এবং হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের অঙ্কন নন্দী। ফলে প্রথম দশের মেধা তালিকায় ১১৮ জনের জায়গায় স্থান পেল ১২২ জন পড়ুয়া।

পর্ষদ সূত্রে খবর, এবার রিভিউ করা হয় ৭ হাজার ৫৭৪টি উত্তরপত্র। নম্বর বদলেছে ৬১২টি খাতার। স্ক্রটিনি করা হয় ৯৩ হাজার ৪৮৯টি খাতা। নম্বর পাল্টেছে ৮ হাতার ৩১ টি উত্তরপত্রের। সব মিলিয়ে নম্বর বদলে গিয়েছে ৮.৫৫ শতাংশ খাতার। যা প্রশ্ন তুলে দিয়েছে, মাধ্যমিকের মূল্যায়ন নিয়ে।

আরও পড়ুন- জেলা পরিষদে কোথাও কি ভাল ফল করতে পারবে বিরোধীরা? কী বলছে C-Voter এর সমীক্ষা ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget