এক্সপ্লোর

WB By Election 2024: দার্জিলিং যাওয়ার আগে উপনির্বাচনের প্রচারে মমতা, 'আপনাদের ভোটটা..'

Mamata By Election Campaign: দার্জিলিংয়ে  যাওয়ার আগে উপনির্বাচনের প্রচারে তৃণমূল সুপ্রিমো, কী বললেন মমতা ?

কলকাতা: দার্জিলিংয়ে  যাওয়ার আগে উপনির্বাচনের প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল সুপ্রিমো সরাসরি সকলের কাছ চাইলেন ভোট। দিলেন উন্নয়নের প্রতিশ্রুতিও। মমতার কথায়, 'সবসময়ই আপনার সঙ্গে আছে পশ্চিমবঙ্গ সরকার। তাই ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবেন।' 

এদিন তিনি বলেন, 'আমি এটুকুই বলব যে, রাজ্যে ৬ টি উপনির্বাচন আছে। কোচবিহারের সিঁতাইয়ে তৃণমূল প্রার্থী পদে দাঁড়িয়েছেন সঙ্গীতা রায়। মাদারিহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। মেদিনীপুরে  তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সুজয় হাজরা। তালডাংরায় তৃণমূল প্রার্থী হলেন ফাল্গুনী সিংহবাবু।হাড়োয়া থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে শেখ রবিউল ইসলামকে।নৈহাটি থেকে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে।আমি এই ৬ কেন্দ্রের সকল মা-ভাই বোনেদের কাছে আবেদন করব, যে সবসময়ই আপনার সঙ্গে আছে পশ্চিমবঙ্গ সরকার। তাই আপনাদের ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবেন। তাতে আপনাদের এলাকার উন্নয়নের কাজ আরও তরাণ্বিত হবে। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে, সংসদীয় নির্বাচনে প্রার্থীদের জিতিয়েছেন। তাঁরা তাঁদের মতো কাজ করছেন। সবে শুরু করেছেন। আরও করবেন।' এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাতের মধ্যেই দার্জিলিং পৌঁছে যাবেন। আজ কিছু কর্মসূচি নেই। রাত হয়ে যাবে।  কাল-পরশু কর্মসূচি রয়েছে। অনুষ্ঠান শেষ করে ১৪ নভেম্বর তিনি কলকাতায় ফিরবেন।মমতা আরও জানিয়েছেন, 'তিনি দীর্ঘ সময় পর দার্জিলিং যাচ্ছেন। আমি সবসময় চাই, দার্জিলিং ভাল থাকুক।' 

আরও পড়ুন, মেডিক্যাল কলেজ-হাসপাতালগুলিতে CCTV বসানো নিয়ে কাটমানি নিচ্ছে TMC : শুভেন্দু

প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই ৬টি কেন্দ্রের মধ্যে, ৫টি কেন্দ্রই ছিল তৃণমূলের দখলে। শুধুমাত্র মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। অর্থাৎ তৃণমূলের সামনে চ্য়ালেঞ্জ আসন ধরে রাখার।আর বিরোধীদের লক্ষ্য় তৃণমূলকে ধাক্কা দেওয়ার। লোকসভা নির্বাচনে জিতে ব্যারাকপুর কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা ভোটে জয়ী হন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। যদিও গত মাসে প্রয়াত হন তিনি।অন্যদিকে, এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই কেন্দ্রেরই তৃণমূল বিধায়ক জুন মালিয়া। ভোটে জিতে এখন তিনি এই কেন্দ্রেরই সাংসদ। তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন। এদিকে, মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা লোকসভা নির্বাচনে লড়াই করেছেন আলিপুরদুয়ার থেকে। এই কেন্দ্র থেকে তিনি এখন বিজেপির সাংসদ। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবারের লোকসভা ভোটে জিতেছেন কোচবিহার কেন্দ্র থেকে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget