এক্সপ্লোর

WB By Election 2024: BJP প্রার্থীর প্রচারে এসে নিশানা শুভেন্দুর, 'বাংলায় রক্ষকই ভক্ষক, ভোটবাক্সে জবাব দিন..'

Suvendu Attacks TMC On Alipurduar: ফের তৃণমূলের সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা, আলিপুরদুয়ারের মাদারিহাটে এসে কী বললেন শুভেন্দু ?

কলকাতা: আরজিকর কাণ্ড থেকে শুরু করে আলিপুরদুয়ার, একের পর এক ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। ফের তৃণমূলের সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'বাংলায় রক্ষকই ভক্ষক, ভোটবাক্সে জবাব দিন।'

টবাংলায় মহিলারা সুরক্ষিত নন, ভোটবাক্সে এর জবাব দিন'

উল্লেখ্য, ১৩ নভেম্বর উপনির্বাচন আছে  আলিপুরদুয়ারের মাদারিহাটে। আর এদিন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে নামেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থীর সমর্থনে গয়েরকাটার মিছিল বিরোধী দলনেতার। এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল শেষে শুভেন্দু অধিকারী বলেন, 'বাংলায় রক্ষকই ভক্ষক।পৃথিবীর কোথাও এমন পাবেন না। আর জি কর থেকে ফালাকাটা, একের পর এক ঘটনা ঘটছে। বাংলায় মহিলারা সুরক্ষিত নন। ভোটবাক্সে এর জবাব দিন' , বলেন বিরোধী দলনেতা।

বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন শিশু কন্যার পরিবারের সদস্যরা

প্রসঙ্গত, আলিপুরদুয়ারের ফালাকাটার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন গ্রামের মহিলারা। জটেশ্বর এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। শিশুর পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন শিশু কন্যার পরিবারের সদস্যরা। মনা রায় ও মনোরঞ্জন রায় নামে দুজনের বিরুদ্ধে অভিযোগ পরিবারের।

ঠিক কী হয়েছিল ?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  সকালে বাড়ির বাইরে খেলা করতে করতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশুকন্যা।বেশ কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে মনা রায় ও মনোরঞ্জন রায় ওরফে ভক্ত নামে দুই স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে।   গণ ধোলাইতে মৃত্যু হয় মনা রায়ের। মনোরঞ্জন রায়কে গ্রেফতার করেছে ফালাকাটা থানার পুলিশ।  

আরও পড়ুন, RG করের নির্যাতিতার স্মরণে হাওড়ায় বোনফোঁটা, আয়োজনে পরিবেশবিদ সুভাষ দত্তর সংস্থা

অপরদিকে, নারী সুরক্ষার বার্তা দিতে গড়িয়ায় বোনফোঁটার আয়োজন করল বামপন্থী ছাত্র, যুব ও মহিলা সংগঠন। ফোঁটার মন্ত্রেও ছিল নতুনত্ব। বোনের কপালে দিলাম ফোঁটা, ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা, এই মন্ত্র উচ্চারণ করে বোনেদের কপালে ফোঁটা দেন ভাইয়েরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম নেতা সৃজন ভট্টাচার্যও। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget