এক্সপ্লোর

WB By Election 2024: দোরগোড়ায় উপনির্বাচন, তালডাংরায় প্রচারে গিয়ে হুঁশিয়ারি BJP বিধায়ক নীলাদ্রিশেখরের

BJP MLA Niladri Shekhar At Taldangra Campaign: তালডাংরা বিধানসভার উপনির্বাচনের প্রচারে গিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার

বাঁকুড়া: ১৩ নভেম্বর তালডাংরা বিধানসভায় উপনির্বাচন। ঠিক তার আগেই প্রচারে গিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।  নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলাইবাহুল্য তার মন্তব্যের পর তৈরি হয়েছে বিতর্ক। মূলত তিনি তালডাংরা বিধানসভায় উপনির্বাচনের প্রচারে গিয়ে বলেন,'একবেলা খাবারের টাকা জমিয়ে একটা একটা করে যন্ত্র কিনে রাখতে হবে। চোখের ওপর চোখ রাখলে তার চোখ তুলে নিতে হবে।'

অপরদিকে, বাঁকুড়ার তালডাংরা বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে আক্রমণ করতে ছাড়েননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, 'পুলিশ সরিয়ে দিলে ১৫ মিনিটও তৃণমূল দলটা থাকবে না। তাই ভোটের লড়াই তৃণমূলের সঙ্গে নয়, পুলিশের সঙ্গে। পুলিশকে বলছি, তৃণমূলের দালালি করতে হলে উর্দি ছেড়ে ঝান্ডা ধরুন। অশোক স্তম্ভের জায়গায় হাওয়াই চটির সিম্বল লাগিয়ে নিন।জনগণ ভাল সম্মান করবে। কম সে কম বলবে, যে তৃণমূল করছে। বুক ফাটিয়ে তৃণমূল করছে। বুক ফুলিয়ে তৃণমূল করছে। চুপ করে চুরি করে তৃণমূল কংগ্রেস করছে না। এই তৃণমূল কংগ্রেস পুলিশের জন্য টিকে আছে।'

আর জি কর-কাণ্ডে আজও উত্তাল রাজ্য। দিকে দিকে চলছে প্রতিবাদ। তার মধ্যেই ঘোষণা হল বিধানসভা উপনির্বাচন। তেরোই নভেম্বর ভোট হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে। এর মধ্যে পাঁচটা কেন্দ্রই ছিল তৃণমূলের দখলে। শুধুমাত্র মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। তৃণমূলের কাছে লড়াই, জেতা আসন ধরে রাখার। আর বিরোধীদের লক্ষ্য়, তৃণমূলকে ধাক্কা দেওয়ার। কী হবে, তা জানা যাবে তেইশে নভেম্বর, ভোটের ফলপ্রকাশের দিন।

আরও পড়ুন, দুবরাজপুরে বাড়িতে একাই ছিলেন তরুণী, সেই 'সুযোগ' নিয়ে ভিতরে ঢুকে পড়ে প্রতিবেশী যুবক..

লোকসভা নির্বাচনে জিতে ব্যারাকপুর কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা ভোটে জয়ী হন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। যদিও গত মাসে প্রয়াত হন তিনি। অন্যদিকে, এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই কেন্দ্রেরই তৃণমূল বিধায়ক জুন মালিয়া। ভোটে জিতে এখন তিনি এই কেন্দ্রেরই সাংসদ। তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন। এদিকে, মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা লোকসভা নির্বাচনে লড়াই করেছেন আলিপুরদুয়ার থেকে। এই কেন্দ্র থেকে তিনি এখন বিজেপির সাংসদ। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবারের লোকসভা ভোটে জিতেছেন কোচবিহার কেন্দ্র থেকে। তাই এই কেন্দ্রগুলিতে বিধানসভা উপ নির্বাচন হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget