এক্সপ্লোর

Madan Mitra: 'যেখানে যা আছে, সর্বশক্তি দিয়ে নামান', মমতাকে নন্দীগ্রামে একা লড়ার চ্যালেঞ্জ মদনের

Mamata Banerjee: মদন মিত্র বলেছেন, 'একটা কথা প্রমাণ হয়ে যাক বাংলার বুকে যে, শুভেন্দু অধিকারী কি চুরি করে জিতেছিলেন? মেশিন বিভ্রাট করে তিন তিনবার হারিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে?'

কলকাতা : উপনির্বাচন হতে চলেছে নন্দীগ্রামে। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একা লড়াই করার চ্যালেঞ্জ দিলেন মদন মিত্র। ঋতব্রত তৃণমূল শিবিরে থাকা কামারহাটির বিধায়ক বলেছেন, 'বলা হয় বিজেপির নেতৃত্বে নাকি ঋতব্রতর শিবির চলছে। অসাধারণ একটা সিদ্ধান্ত নিয়েছেন। অভূতপূর্ব। সবাই মিলে। না... মমতা ব্যানার্জিকে একা লড়তে দিতে হবে। বিজেপির বিরুদ্ধে একটা ভোটও যেন মমতার ব্যানার্জির বাইরে না যায়। যেখানে যা আছে, সর্বশক্তি দিয়ে নামান। একটা কথা প্রমাণ হয়ে যাক বাংলার বুকে যে, শুভেন্দু অধিকারী কি চুরি করে জিতেছিলেন? মেশিন বিভ্রাট করে তিন তিনবার হারিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? ভবানীপুর, নন্দীগ্রামে... নাকি সত্যিকারের পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।' 

'সতর্ক করে গেলাম, গেরুয়ার অপমান সহ্য করব না, আরও ২ বার আসব... শিকড়-সহ তুলব...', যাদবপুর নিয়ে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর 

কয়েকদিন আগেই মদন মিত্র বলেছেন, 'বিজেপির সঙ্গে সেটিং করার এই তত্ত্বটা পশ্চিমবঙ্গে যিনি এনেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিচ্ছু করবে না বিজেপি। আমি মদন মিত্র বলছি, বিজেপি মমতাকে বাঁচিয়ে রাখবে। তার কারণ, মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই।' এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছিলেন মদন মিত্র। বিদেশ যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির সঙ্গে সেটিং করতে রাজি ছিলেন বলেন দাবি করেন মদন মিত্র। 

কার দখলে 'জোড়া ফুল' প্রতীক ? সপ্তাহ শেষে দুই তৃণমূলের সঙ্গেই বৈঠক বসতে চলেছে নির্বাচন কমিশন 

মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মদন মিত্র বলেছেন, 'চোখের সামনে যে জোচ্চুরি, যে মিথ্যা এবং প্রতি মুহূর্তে একটা কাল্পনিক বাতাবরণ তৈরি করে। উপরে কুস্তি আর রাতে দোস্তি বিজেপির সঙ্গে, এটা দেখতে দেখতে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ১৫ বছর ক্ষমতায় না থাকতেন, বিজেপি আরও ৫০ বছর ক্ষমতায় আসত না। বিজেপির যদি সত্যি কেউ চিফ ইলেকশন এজেন্ট থাকে ভারতবর্ষে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।' 

উপনির্বাচনে জোড়াফুল প্রতীকেই প্রার্থী দেবে ঋতব্রত তৃণমূল, দাবি আখরুজ্জামানের, জোট নয় একা লড়াইয়ের বার্তা 

পুজোর আগেই উপনির্বাচন রাজ্যে। পশ্চিমবঙ্গের ২ জায়গায় আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হতে চলেছে। রেজিনগর এবং নন্দীগ্রামে উপনির্বাচন হবে। আর দুর্গাপুজোর আগে হতে চলা এই উপনির্বাচনে প্রার্থী দেবে 'ঋতব্রত-তৃণমূল'। এমনটাই শোনা গিয়েছে। এর পাশাপাশি এও জানা যাচ্ছে যে, 'জোড়াফুল' প্রতীকেই প্রার্থী দেবে 'ঋতব্রত-তৃণমূল'। অক্টোবরের উপনির্বাচন নিয়ে এমনই ঘোষণা শোনা গিয়েছে ঋতব্রত তৃণমূলের নেতা আখরুজ্জমানের তরফে। 'জোট নয়, একাই ভোটে লড়ে জিতব', উপনির্বাচন প্রসঙ্গে এমন দাবি 'ঋতব্রত তৃণমূল'-এর। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget