এক্সপ্লোর

Toll Tax Chaos : নগদে টোল দেওয়ার পরও ফাস্ট্যাগে কেটেছে টাকা ! গাড়ি চালকদের প্রতিবাদে বিশৃঙ্খলা দ্বিতীয় হুগলি সেতুতে

দ্বিতীয় হুগলি সেতুতে, টোল ট্যাক্স নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। নগদে টোল দেওয়ার পরও, ফাস্ট্যাগে টাকা কাটা হয়েছে বলে দাবি। গাড়ি দাঁড় করিয়ে টোল প্লাজার সামনে বিক্ষোভ দেখান গাড়ি চালকরা।

সুনীত হালদার, হাওড়া : নগদে (Cash) দেওয়া হয়েছে টোল ট্যাক্স (Toll Tax)। অভিযোগ তারপরেও টোল-বাবদ টাকা কেটে নেওয়া হয়েছে ফাস্ট্যাগে (Fast Tag)। গাড়ি চালকদের এই অভিযোগ ঘিরেই শনিবার সাতসকালে উত্তপ্ত হয়ে উঠল দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) চত্বর। সার দিয়ে দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। টোল প্লাজার সামনে বিক্ষোভ দেখালেন গাড়ি চালকরা (Drivers)। বচসা বাঁধল টোলপ্লাজার কর্মীদের সঙ্গে। 

ফাস্ট্যাগ বসেছে দ্বিতীয় হুগলি সেতুতে

৪ মে থেকে নগদের পাশাপাশি ফাস্ট্যাগের মাধ্যমেও টোল ট্যাক্স কাটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে। কিন্তু গাড়ি চালকদের একাংশের অভিযোগ, একবার নগদে টাকা দিলেও তাঁদের ফোনে ফের ফাস্ট্যাগে টোল ট্যাক্স কাটার মেসেজ ঢুকেছে। এই পরিস্থিতিতে গাড়ি চালকরা টাকা ফেরত চাইলে, বাড়তে থাকে উত্তেজনা।

বিক্ষোভ বাড়ায় আসে পুলিশ

ঘটনাস্থলে এলে শিবপুর থানার পুলিশকে ঘিরেও দফায় দফায় শুরু হয় বিক্ষোভ। গাড়ি চালকদের ক্ষোভের মুখে পড়ে শেষপর্যন্ত সমস্যার কথা স্বীকার করে নিয়েছে টোলপ্লাজা কর্তৃপক্ষ। তাদের সাফাই, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি। পরে কেটে নেওয়া বাড়তি টাকা ফেরতও দিয়ে দেয় কর্তৃপক্ষ। 

কী জানাচ্ছে টোলপ্লাজা কর্তৃপক্ষ

দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার ম্যানেজার সঞ্জয় সিংহ বলেছেন, 'আমরা জানতাম না ফাস্ট্যাগ চালু হয়েছে। টাকা নেওয়া হচ্ছিল। ২৪ ঘণ্টার মধ্যে পাবে। ডেটাবেসের যান্ত্রিক ত্রুটি।' এদিকে, টোল প্লাজার এক কর্মীও সমস্যার কথা স্বীকার করে নেন। তাদের বক্তব্য, নগদে টাকা নেওয়ার পাশাপাশি ফাস্ট্যাগেও কাটা হয়েছে যাদের তাদের প্রত্যেককে টাকা ফেরত দেওয়া হচ্ছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

যদিও টোল নিয়ে বিক্ষোভের জেরে এদিন সাত সকালে ব্যাপক যানজট তৈরি হয় দ্বিতীয় হুগলি সেতুতে। চালকদের আশঙ্কা এই পরিস্থিতিতে তাদের আবার পড়তে হবে না তো?

আরও পড়ুন- ফ্ল্যাট রেজিস্ট্রির পর কর মূল্যায়নে দেরি করলে টাকা গুণতে হবে প্রোমোটারকে, বার্তা কলকাতা পুরসভার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget