এক্সপ্লোর

Durand Cup: ফুটবলে শট মমতার, যুবভারতীতে শুরু ডুরান্ড কাপ

Durand Cup 2022: যা সবাইকে উৎসাহিত করেছিল। প্রোগ্রাম চলাকালিন, আমি ভারতীয় সেনাবাহিনীর প্রধান নেতাদের সাথে দেখা করেছি। তারপরে, আমি খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছি এবং তাঁদের শুভেচ্ছা জানাই।

কলকাতা: ফিফা একদিকে এআইএফএফকে নির্বাসিত করেছে। অন্যদিকে একদিনে যুবভারতী স্টেডিয়ামে শুরু হয়ে গেল ডুরান্ড কাপ। মুখ্যমন্ত্রী (Chief Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই উদ্বোধন হল ঐতিহ্যশালী এই ফুটবল টুর্নামেন্টের। নিজে ফুটবলে লাথি মেরে টুর্নামেন্টের উদ্বোধন করলেন মমতা। নিজের ট্যুইটারে মুখ্যমন্ত্রী জানান, ''আজ আমি ডুরান্ড কাপের উদ্বােধনে গিয়েছিলাম। অনুষ্ঠানটি একটি অসাধারণ পারফরম্যান্স দিয়ে শুরু হয়েছিল। যা সবাইকে উৎসাহিত করেছিল। প্রোগ্রাম চলাকালিন, আমি ভারতীয় সেনাবাহিনীর প্রধান নেতাদের সাথে দেখা করেছি। তারপরে, আমি খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছি এবং তাঁদের শুভেচ্ছা জানাই। পশ্চিমবঙ্গ সরকার সবসময় খেলাধূলো সংক্রান্ত সব বিষয়ে সাহায্য করেছে। বাংলার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। ভবিষ্যতেও আমরা এইভাবেই পাশে থাকব। ডুরান্ডে এদিন প্রথম ম্যাচে এফসি গোয়া ও মহমেডান ম্যাচ দিয়ে শুরু হয় টুর্নামেন্টে। খেলা শুরুর আগে সব ফুটবলারদের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী। 

ডুরান্ড কাপ। এশিয়ার সব চেয়ে পুরনো টুর্নামেন্ট। ১৬ অগাস্ট, কলকাতায় শুরু হচ্ছে ১৩১ তম ডুরান্ড কাপ। আগামী ২০২৫ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট কলকাতাতেই হব। এটা খুবই ভাল খবর।''

এবারের ডুরান্ড কাপে ৪টি গ্রুপে খেলবে মোট ২০টি দল। তার মধ্যে ১১টি দল আইএসএলের, ৫টি দল আইলিগের এবং ৪টি সেনাবাহিনীর দল। এবারের বিশেষে আকর্ষণ ২৮ অগাস্টের মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি। খেলা হবে যুবভারতীতে।

সরকারিভাবে মাসের শুরুতেই ইমামির সঙ্গে চুক্তিপত্রে সই করেছে ইস্টবেঙ্গল। তারপরের দিনই একসঙ্গে ১৩জন ভারতীয় ফুটবলারকে সই করিয়ে চমক দিয়েছিল লাল হলুদ। পবন কুমার, সার্থক গলুই, মহম্মদ রাওকিপ, জেরি লালরিনজুয়ালা, সৌভিক চক্রবর্তী, অঙ্কিত মুখোপাধ্যায়, অনিকেত যাদব, অমরজিৎ সিংহ, মোবাসির রহমান, ভিপি সুহের, আঙ্গুসানা, প্রীতম সিংহ ও নাওরেম মহেশ সিংহকে একসঙ্গে চুক্তিবদ্ধ করেছিল ইস্টবেঙ্গল। এবার আরও তিন ফুটবলার, কমলজিৎ সিংহ, সুমিত পাসি ও লালচুঙ্গনুঙ্গাকে কে চুক্তিবদ্ধ করা হল। এই তিন ফুটবলারকে সই করার কথা ইমামি ইস্টবেঙ্গলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে।

স্বাধীনতা ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোত্সবের কথা মাথায় রেখে প্রতিটি ম্যাচর আগে গাওয়া হবে জাতীয় সঙ্গীত। কলকাতার পাশাপাশি খেলা হবে গুয়াহাটি ও ইম্ফলে। ১৮ সেপ্টেম্বর ফাইনাল হবে যুবভারতীতে। উদ্যোক্তারা জানিয়েছেন, ফাইনালে উপস্থিত থাকার জন্য আমমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।

সেরা শিরোনাম

West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাসপাতালের বেহাল দশা দেখে ক্ষুব্ধ বিজেপি সাংসদ, সোজা স্বাস্থ্যমন্ত্রীকে ফোন, তারপর...
হাসপাতালের বেহাল দশা দেখে ক্ষুব্ধ বিজেপি সাংসদ, সোজা স্বাস্থ্যমন্ত্রীকে ফোন, তারপর...
আসছে বিরাট বিপদ? সুপার এল-নিনোর প্রভাবে এমন কিছু ঘটবে, যা আগে কখনও হয়নি? বড় সতর্কবার্তা WMO-র
আসছে বিরাট বিপদ? সুপার এল-নিনোর প্রভাবে এমন কিছু ঘটবে, যা আগে কখনও হয়নি? বড় সতর্কবার্তা WMO-র
Durga Puja 2026: 'যাঁরা সনাতন ধর্ম মানেন...', বিসর্জনে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিতর্ক, 'স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখিয়ে যাননি', পাল্টা কুণাল
'যাঁরা সনাতন ধর্ম মানেন...', বিসর্জনে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিতর্ক, 'স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখিয়ে যাননি', পাল্টা কুণাল

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget