এক্সপ্লোর

Chit Fund: ঝুঁকি জেনেও লগ্নির ঝোঁক, বেশি রিটার্ন পাওয়ার স্বপ্ন! বাংলায় বারবার চিটফান্ড কেলেঙ্কারি

Chit fund Scam: চড়া সুদের প্রলোভনে পা দিয়ে বারবার কেন সর্বস্বান্ত হয় সাধারণ মানুষ? মনোবিদ সুবর্ণা সেন বলেন, "প্রত্যেকেই অর্থনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যাচ্ছেন। "

রুমা পাল, কলকাতা: স্বল্প সময়ে বেশি রিটার্ন পাওয়ার স্বপ্ন! ঝুঁকি জেনেও লগ্নির ঝোঁক! আর তাতেই চিটফান্ডের (Chit Fund) পাল্লায় পড়ছেন বহু মানুষ! সেই ৭-এর দশক থেকেই বাংলায় (West Bengal) বারবার চিটফান্ড কেলেঙ্কারি ঘটেছে। তা সত্বেও এই ধরনের ভুইফোঁড় সংস্থায় লগ্নির (Invest) প্রবণতা কমেনি! কিন্তু কেন?


৯ বছর আগে, এই এপ্রিলেই (April) জানা গিয়েছিল, কীভাবে চিটফান্ডের জালে সর্বস্বান্ত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ! রাস্তায় বসে ওই সব হারানো মানুষগুলোর ডুকরে কান্না, দিনের পর দিন থানায় যাওয়া, সরকারি দফতরের সামনে ধর্না দেওয়া, আন্দোলনে যোগ দিয়ে গলা ফাটানো, সব কিছুই তো দেখেছে বাংলার মানুষ! তারপরও এই ২০২২-এ আরও চিটফান্ড কেলেঙ্কারির পর্দাফাঁস হয়েছে। 

কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। প্রতারিত হয়েছেন কয়েক হাজার মানুষ। কিন্তু এরই সঙ্গে বারবার এই প্রশ্নটাও উঠছে যে, ৮ কিংবা ৯-এর দশকের সঞ্চয়িতা, সঞ্চয়িনী, ভেরোনা, ওভারল্যান্ডে’র পর্দা ফাঁসের পরেও বাংলায় সারদা, রোজভ্যালির মতো বিরাট মাপের চিটফান্ড কেলেঙ্কারি হয়েছে...কিন্তু তারপরও চিটফান্ডে টাকা রাখার এই প্রবণতা বন্ধ হচ্ছে না কেন?

আরও পড়ুন, রক্তদান করা কি ভাল? শরীরে কোনও উপকার হয়? 

চড়া সুদের প্রলোভনে পা দিয়ে বারবার কেন সর্বস্বান্ত হয় সাধারণ মানুষ? মনোবিদ সুবর্ণা সেন বলেন, "প্রত্যেকেই অর্থনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্যান্ডেমিকের পরে সেটা বেড়েছে, এত ইনসিকিওরিটি, ভাবছেন ম্যাজিক হয়ে যাবে, হয়তো কোথাও ভাবছেন, এরা ওরকম নয়, ওই জন্য টাকা লগ্নি করছেন।" 

অতীত থেকে শিক্ষা নিয়ে আর কবে, মোটা সুদের লোভে, এই ভুঁইফোড় বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে সব হারানো বন্ধ করবে সাধারণ মানুষ?  এদিকে, সঞ্চয়িতা থেকে সারদা হয়ে সুরানা গ্রুপ ফান্ড! সময় বদলায়। কিন্তু বাংলায় চিটফান্ড ঘুরে ফিরে আসে নতুন নতুন রূপে! আর কোনও চিটফান্ড সংস্থাকে মাথা তুলতে না দেওয়ার দায়িত্ব যাদের, সেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলির ভূমিকা নিয়ে তাই প্রশ্ন ওঠে বারবার। 

 

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget