এক্সপ্লোর

'The Kerala Story' Banned: বাংলায় 'দ্য কেরালা স্টোরি'কে নিষিদ্ধ ঘোষণার নির্দেশ মুখ্যমন্ত্রীর

'The Kerala Story' Update: সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্ক চলছে বহুদিন ধরেই। এরই মধ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলায় এই ছবিকে নিষিদ্ধ ঘোষণার করার নির্দেশ দিলেন তিনি।

সুমন ঘড়াই, কলকাতা: গত বছর সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত 'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story) ট্রেলার আসে প্রকাশ্যে। এরপর থেকেই বিতর্কের ঝড় ওঠে। অনেকেই এই ছবিকে নিষিদ্ধ ঘোষণার আবেদন জানিয়েছিলেন। মুক্তি পাওয়া নিয়েও সমস্যা দেখা যায়। এবার এই ছবি নিয়ে বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাংলায় নিষিদ্ধ করা হল 'দ্য কেরালা স্টোরি'।

বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি'

'দ্য কেরালা স্টোরি' ছবিকে নিষিদ্ধ করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কোনও হলে যদি 'দ্য কেরালা স্টোরি' চালানো হয় তাহলে সঠিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 'দ্য কেরালা স্টোরি' দেখালে রাজ্যের শান্তিশৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা করা হয়েছে। এই ছবিতে এমন দৃশ্য আছে যা অশান্তিতে উস্কানির আশঙ্কা সৃষ্টি করে বলে দাবি। 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আজ রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, 'রাজনৈতিক দলগুলি বর্ণবাদ, ডিভাইড অ্যান্ড রুল পলিসির আগুন নিয়ে খেলে। কেন এই 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি? এক দলের মানুষকে অসম্মান করার জন্য। কেন এই 'দ্য কেরালা স্টোরি'? যদিও আমি সিপিএমকে সাপোর্ট করি না। ওরাও বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। আমার বদলে ওদের উচিত ছিল এই ছবির সমালোচনা করা।' তাঁর মতে এই ছবিতে গল্প বিকৃত করা হয়েছে। ফলে এই ছবি যাতে বাংলায় কোথাও দেখানো না হয় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন জানান যে 'দ্য কেরালা স্টোরি' যে যে প্রেক্ষাগৃহে চলছে তাদের মালিককে বলা হবে এই ছবি বন্ধ করার জন্য। কাল থেকেই এই ছবির সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হবে। যদি এরপরও কোনও হলে এই ছবি দেখানো হয় তাহলে সেই হলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: Summer Skin Care Tips: গরমের দিনে বেরোতেই হচ্ছে বাড়ির বাইরে, ব্যাগে গুছিয়ে নিন এই জিনিসগুলি 

গত ৫ মে মুক্তি পায় সুদীপ্ত সেন পরিচালিত ছবি 'দ্য কেরালা স্টোরি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদাহ্ শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি, সোনিয়া বালানি। তৃতীয় দিন অর্থাৎ মুক্তির পর প্রথম রবিবার এই ছবি ১৬ কোটি টাকার ব্যবসা করে। অর্থাৎ ৫ মে মুক্তির পর থেকে এই ছবি মোট ৩০ কোটি টাকার ব্যবসা করেছে। তরণ আদর্শের ট্যুইটেই স্পষ্ট শনিবার এই ছবির ব্যবসা বৃদ্ধি পায় ৩৯.৭৩ শতাংশ, রবিবার ব্যবসা বৃদ্ধি পায় ৪২.৬০ শতাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget