এক্সপ্লোর

Summer Skin Care Tips: গরমের দিনে বেরোতেই হচ্ছে বাড়ির বাইরে, ব্যাগে গুছিয়ে নিন এই জিনিসগুলি

Skin Care: দেখে নেওয়া যাক গরমের দিনে যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন তাঁরা ব্যাগে টুকিটাকি কী কী জিনিস রাখবেন।

Summer Skin Care: গ্রীষ্মের দাবদাহে ত্বকের সঠিক ভাবে পরিচর্যা (Skin Care Routine) করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই প্রতিদিন কর্মসূত্রে বাড়ির বাইরে বেরোতে বাধ্য হন। তাঁদের ক্ষেত্রে ত্বকের পরিচর্যা করা একটু বেশিই প্রয়োজনীয়। এর জন্য নিজের ব্যাগে কয়েকটা জিনিস অতি অবশ্যই গুছিয়ে রেখে দেওয়া প্রয়োজন। কারণ হাতের কাছে এইসব জিনিস পেলে তবেই একদম অল্প সময়ে আপনি নিজের ত্বকের সামান্য যত্নটুকু করে নিতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক গরমের দিনে যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন তাঁরা ব্যাগে টুকিটাকি কী কী জিনিস রাখবেন।

ওয়েট টিস্যু- গরমের দিনে ঘাম বেশি হয়। সঙ্গে দোসর রাস্তার ধুলোবালি। সব মিলিয়ে ত্বকে একটা চিটচিটে ভাব থাকে। এই অবস্থায় ত্বক পরিষ্কারের জন্য ওয়েট টিস্যু ওয়াইপস রাখা প্রয়োজনীয়। চট করে মুখ মুছে নেওয়ার ক্ষেত্রে এই জাতীয় টিস্যু দারুণ ভাবে কাজে লাগে। একবার ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নিলে বেশ ফ্রেশও লাগবে আপনার।

ফেস মিস্ট বা বডি মিস্ট- এই মিস্ট জাতীয় উপকরণ আসলে রিফ্রেশনারের কাজ করে। ফেস বা বডি যেকোনও এক ধরনের মিস্ট ব্যাগে রাখুন। রাস্তাঘাটে যদি যাতায়াতে কখনও খুব ক্লান্ত হয়ে পড়েন তখন মুখে একটু স্পেস করে নিলে আরাম হবে। 

সানস্ক্রিন- গরমের মরসুমে আপনার সবসময়ের সঙ্গী থাকুক সানস্ক্রিন। বাড়ি থেকে বেরনোর আগে সানস্ক্রিন মেখে বেরোলেও ব্যাগে রেখে দিন ক্রিম। একবার সানস্ক্রিন লাগানো থাকা অবস্থায় মুখে আর সানস্ক্রিন লাগাবেন না। আগে ভাল করে মুখে ধুয়ে নেওয়া প্রয়োজন। তারপর আবার সানস্ক্রিন ব্যবহার করুন।

রুমাল এবং পারফিউম- যাঁদের ঘাম বেশি হয় তাঁরা শরীরের দুর্গন্ধ এড়িয়ে চলার জন্য ব্যাগে অবশ্যই রাখুন, বডি স্পে বা পারফিউম। খুব উগ্র গন্ধের প্রোডাক্ট না রাখাই মঙ্গলের। এছাড়াও সুতির রুমাল ব্যাগে রাখা প্রয়োজনীয়। 

মেকআপের সরঞ্জাম- ধরে নিন অফিস থেকে বিয়েবাড়ি যেতে হবে। তাহলে সামান্য সাজগোজ তো প্রয়োজন। সেক্ষেত্রে ব্যাগে মেকআপের জিনিসপত্র রাখা প্রয়োজন। গরমের দিনে ওয়াটার বা সোয়েট প্রুফ মেকআপ করতে পারলে ভাল। যাঁরা একেবারেই সাজগোজ করেন না তাঁরা কাজল, লিপস্টিক এই দুটো জিনিস অবশ্যই রেখে দিন ব্যাগে। আর রাখুন একটা ফেসওয়াশ বা ক্লেনজার, আর কিছুটা তুলো। 

এই সবকিছুর সঙ্গে গরমের মরসুমে ব্যাগে অবশ্যই রাখতে হবে ছাতা এবং জলের বোতল। 

আরও পড়ুন- রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক, দূর করে বলিরেখা, বাড়ায় উজ্জ্বলতা

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget