এক্সপ্লোর

Mamata Banerjee: সর্বধর্ম সমন্বয়ে ‘সম্প্রীতি মিছিল’, কালীঘাটে পুজো দিলেন মমতা, ছানার মিষ্টি, সরপুরিয়া নিবেদন

Sampreeti Michhil: মায়ের দর্শন সেরে বেরিয়ে 'সম্প্রীতি মিছিলে'র সূচনা মমতার। 

কলকাতা: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই বাংলায় 'সম্প্রীতি মিছিলে'র ঘোষণা করেছিলেন। সেই মতো কালীঘাটের মন্দিরে পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মা কালীর চরণে পুষ্প নিবেদন করলেন তিনি। পুজো দিলেন, করলেন মন্ত্রপাঠ। কালীঘাটের মন্দিরে এদিন আরতিও করতে দেখা যায় মমতাকে। মায়ের দর্শন সেরে বেরিয়ে 'সম্প্রীতি মিছিলে'র সূচনা করলেন মমতা। (Mamata Banerjee)

রবিবারের 'সম্প্রীতি মিছিলে' শামিল হয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুরা। রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, সুজিত বসুরা। বালিগঞ্জ ফাঁড়ি হয়ে পার্ক সার্কাসে গিয়ে শেষ হবে 'সম্প্রীতি মিছিল'। এখনও পর্যন্ত যা খবর, পথে গরচায় গুরুদ্বারে যাবেন মমতা। সেখানে প্রার্থনা সেরে আবার রওনা দেবেন। এর পর যাত্রা এগোবে আবারও। পার্কসার্কাসে পৌঁছে প্রথমে গির্জায় যাবেন, সব শেষে যাবেন মসজিদে। তার পর সভা থেকে বক্তৃতা করারও কথা রয়েছে মমতার। (Sampreeti Michhil)

রবিবার কার্যতই উৎসবমুখর থেকেছে গোটা দেশ। উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন হয়েছে। 'রামলালা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। সেই অনুষ্ঠান মিটে যেতেই 'সম্প্রীতি মিছিলে'র সূচনা হল কলকাতা। আগেই যদিও এর ঘোষণা করেছিলেন মমতা। জানিয়েছিলেন, রামমন্দির উদ্বোধনের পাল্টা কিছু করতে চাইছেন না তিনি। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তার আগে সর্বধর্ম সমন্বয়ে জোর দিতেই এই উদ্যোগ। (Sampreeti Michhil)

আরও পড়ুন: Suvendu Adhikari: ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা, কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিল

গত সপ্তাহে এই 'সম্প্রীতি মিছিলে'র ঘোষণা করেন মমতা। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বলেন, "২২ জানুয়ারি একটি মিছিল করব আমি, দলের প্রোগ্রাম। নিজে একটা মিছিল করব আমি। প্রথমে নিজে কালীমন্দিরে যাব আমরা। সবাই যাবে না। আমি যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করব। মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব, সকলকে নিয়ে এই সভা করব। তৃণমূলের সভা, তবে শুভান্যুধায়ী, সাধারণ মানুষও এই সংহতি মিছিলে আসতে পারেন। প্রত্যেক জেলার ব্লকে ব্লকে বেলা ৩টেয় সম্প্রীতি মিছিল হবে।"

আরও পড়ুন: Suvendu Adhikari: ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা, কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিল

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই সম্প্রীতি মিছিল' কেন, প্রশ্নের জবাবে মমতা বলেন, "কোনও পাল্টা মিছিল করছি না, কোনও প্রতিবাদ করছি না। আমি সাধু-সন্তদের মানি। তাঁদের কথা শুনছি। এ ব্যাপারে একটাই কথা বলতে পারি, ধর্ম যার যার নিজের, উৎসব সকলের। আমি সর্বধর্ম সমন্বয় করছি কারণ, তার পরদিনই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেটাও ব্লকে ব্লকে পালিত হবে। আমি নেতাজির মূর্তির সামনে থাকব বরাবরের মতো।"

মমতার এই 'সম্প্রীতি মিছিল' পিছিয়ে দিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন মিছিল না বের করে, পিছনোর আর্জি জানানোর পাশাপাশি, রামমন্দির উদ্বোধননের দিন আইন-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানান তিনি। কিন্তু আদালতে শুভেন্দুর সেই আবেদন খারিজ হয়। আদালত জানায়, রাজ্য পুলিশকেই পরিস্থিতি সামলাতে হবে। সেই সঙ্গে 'সম্প্রীতি মিছিল' সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হওয়া উচিত বলেও জানায় আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bus Accident: চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget