এক্সপ্লোর

Suvendu Adhikari: ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা, কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিল

উত্তর কলকাতার গণেশ টকিজের বৈকুণ্ঠপুর মন্দির থেকে শুরু হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত যাবে রামের নামে এই শোভাযাত্রা। 

কলকাতা: অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরে (Ram Mandir Inauguration) রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে কলকাতায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মিছিল। রামচন্দ্রের সঙ্গে বাংলার যোগসূত্র হিসেবে মিছিলের মূলভাবনা অকালবোধন। ধূপ-ধুনো জ্বালিয়ে, ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা করবে গেরুয়া শিবির। মিছিলের জন্য কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েছে আয়োজক শ্রীরাম সেনা। উত্তর কলকাতার গণেশ টকিজের বৈকুণ্ঠপুর মন্দির থেকে শুরু হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত যাবে রামের নামে এই শোভাযাত্রা। 

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে নব নির্মিত রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ড। ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণপ্রতিষ্ঠা হবে। সকাল ১০.২৫-এ অযোধ্যা বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিমান। ১০.৪৫-এ পৌঁছবেন অযোধ্যা হেলিপ্যাডে। সেখান থেকে সকাল ১০টা ৫৫-য় যাবেন রাম জন্মভূমিতে। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত। বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। 

অযোধ্যা থেকে কয়েকশো মাইল দূরে কলকাতা। উৎসবের মেজাজ এই শহরেও। বাংলাজুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। গতকাল সন্ধেয় শশীভূষণ দে স্ট্রিটের বিবেকানন্দ পার্কে যজ্ঞের আয়োজন করেন বিজেপি নেতা সজল ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। যজ্ঞের পাশপাশি হনুমান চালিশা পাঠে অংশ নেন বিজেপি নেতারা।এদিন কলকাতার বৈকুণ্ঠনাথ মন্দির থেকে রাম মন্দির পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেবেন শুভেন্দু অধিকারী। সন্ধে ৬টা নাগাদ, হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা আরতি করবেন বিরোধী দলনেতা। এরপর সন্ধে ৭টায়, গরচায় রাম দরবারের উদ্বোধন করার কথা শুভেন্দু অধিকারীর।অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পদযাত্রায় অংশ নেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পদযাত্রায় থাকবেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। 

রামমন্দির উদ্বোধন ঘিরে অযোধ্যা যেন উৎসব নগরী। হাজার হাজার ভক্তের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় এসেছেন সাধু-সন্তরা। বিদেশ থেকেও এসেছেন অতিথিরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। জায়গায় জায়গায় চেকিং পয়েন্ট। চলছে নাকা তল্লাশি। SPG ও কমান্ডো বলয়ের ঘেরাটোপে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ও বিশেষ অতিথি ছাড়া প্রবেশ নিষেধ। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। 

রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: South Bengal Weather: একধাক্কায় নামল পারদ, কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget