এক্সপ্লোর

Mamata Banerjee: ২১ ফেব্রুয়ারি নয়, ১ মার্চ থেকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটাবে রাজ্য

MGNREGA Dues: বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট বক্তৃতা করেন মমতা।

কলকাতা: কেন্দ্র বকেয়া টাকা আটকে রাখলেও, ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকারই মিটিয়ে দেবে বলে ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। সেই কাজে আরও সাত দিন সময় নিলেন। ২১ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ থেকে টাকা দেওয়া হবে বলে জানালেন।

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট বক্তৃতা করেন মমতা। সেখানেই বাড়তি একসপ্তাহ সময় নেওয়ার কথা জানান তিনি। মমতা বলেন, "২১ লক্ষ মানুষকে ২১ ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার কথা বলেছিলাম আমরা। কিন্তু সমীক্ষা করে দেখা গিয়েছে ১০০ দিনের কর্মীর সংখ্যা ২১ লক্ষ নয়, ২৪ লক্ষ ৫০ হাজার। অ্যাকাউন্ট খুলে প্রসেস করতে আরও এক সপ্তাহ সম লাগবে। তাই ১ মার্চ থেকে টাকা দেব আমরা।" (MGNREGA Dues)

আগামী ১ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না ছাড়লে, আবাস যোজনার আওতায় যাঁদের আবেদন জম পড়ে রয়েছে সেই টাকাও রাজ্য সরকার নিজের রাজকোষ থেকে মিটিয়ে দেবে বলে জানালেন মমতা। তিনি জানিয়েছেন, আবাস যোজনার আওতায় ১১ লক্ষ আবেদন পড়ে রয়েছে। কেন্দ্র না দিলে রাজ্য নিজের থেকে সেই টাকা মিটিয়ে দেবে।

আরও পড়ুন: Mamata Banerjee: সন্দেশখালি RSS-এর ঘাঁটি, বাইরে থেকে লোক এনে অশান্তি, দাবি মমতার

এদিন বিধানসভায় মমতা জানান, গণতনন্ত্রে মানুষই শেষ কথা বলেন, গুন্ডারা নয়। তাঁদের সরকারের দুয়ারে সরকার প্রকল্প সাফল্য পেয়েছে। সেখানে ১১ কোটি মানুষ সমস্যা নিয়ে হাজির হন। এর মধ্যে ৮ কোটি মানুষ উপকৃত হয়েছেন। পাড়ায় সমাধান প্রকল্পের আওতায় উপকৃত হয়েছেন রাজ্যের ৩ কোটি মানুষ। এই মুহূর্তে রাজ্যের ২ কোটি ১৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পে টাকা পান। আগামী দিনে ৫ লক্ষ বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করবে তাঁর সরকার। 

এদিন মমতা জানান, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে লাগাতার মা-মাটি-মানুষের জন্য় প্রকল্প এনে গিয়েছেন তাঁরা। শুধুমাত্র নির্বাচনের সময় আবির্ভূত হন না তাঁরা। নির্বাচনের আগে BJP আবারও তলা তলায় উজ্জ্বলা যোজনা নিয়ে ঘরে ঘরে যাচ্ছে বলে অভিযোগ করেন। মমতার দাবি, নির্বাচনের মিটলেই গ্য়াসের দাম আবার ২ হাজার টাকা বাড়াবে। রান্নার গ্যাসের আড়ালে বিনা পয়সার চাল ফুটছে, এই উদাহরণ বিরল বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: 'একছাতার তলায় কাজ করতে হবে কেন্দ্রীয় বাহিনীকে', পশ্চিমবঙ্গের ভোটে বাহিনী নিয়ে কড়া কমিশন
'একছাতার তলায় কাজ করতে হবে কেন্দ্রীয় বাহিনীকে', পশ্চিমবঙ্গের ভোটে বাহিনী নিয়ে কড়া কমিশন
West Bengal Election 2026 Live Update: এবার এক লপ্তে অপসারিত ১১ DM, ২ DEO, জেলায় নির্বাচন পরিচালনার পুরো দায়িত্বে জেলাশাসকরা
এবার এক লপ্তে অপসারিত ১১ DM, ২ DEO, জেলায় নির্বাচন পরিচালনার পুরো দায়িত্বে জেলাশাসকরা
Rabindranath Ghosh : 'আশা করেছিলাম সম্মানের সঙ্গে অবসর নেব, সেটা আর কপালে জুটল না', টিকিট না পেয়ে আক্ষেপ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের
'আশা করেছিলাম সম্মানের সঙ্গে অবসর নেব, সেটা আর কপালে জুটল না', টিকিট না পেয়ে আক্ষেপ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের
Debangshu Bhattacharya: দেবাংশুর কাছে হাতছাড়া চুঁচুড়া, বিক্ষুব্ধ অসিত ফোন করলেন অভিষেককে, প্রচারে থাকবেন কি? বললেন…
দেবাংশুর কাছে হাতছাড়া চুঁচুড়া, বিক্ষুব্ধ অসিত ফোন করলেন অভিষেককে, প্রচারে থাকবেন কি? বললেন…

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Embed widget