এক্সপ্লোর

Mamata Banerjee: সন্দেশখালি RSS-এর ঘাঁটি, বাইরে থেকে লোক এনে অশান্তি, দাবি মমতার

Mamata on Sadeshkhali: নির্বাচনের আগে মানুষ যাতে ভোট দিতে না পারেন, গণতান্ত্রিক অধিকারকে যাতে হরণ করা যায়, তার জন্যই সন্দেশখালিকে অশান্ত করে তোলা হয়েছে বলেও দাবি করেন মমতা।

কলকাতা: সন্দেশখালির পরিস্থিতি নিয়ে এবার বিজেপি-কে কাঠগড়ায় তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাইরে থেকে বিজেপি-র কর্মীদের নিয়ে এসে সন্দেশখালিকে অশান্ত করে তোলা হয়েছে বলে দাবি করলেন তিনি। এ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও কাঠগড়ায় তোলেন মমতা। গোটাটাই পরিকল্পিত অশান্তি বলে দাবি করেন তিনি। 

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট বক্তৃতায় সন্দেশখালি নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, "জীবনে কোনও অন্যায়কে প্রশ্রয় দিইনি। আমিই রাজ্য প্রশাসনকে ওখানে পাঠিয়েছি আমিই। আমিই ওখানে কমিশনকে পাঠাই। ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যাঁরা মুকে মাস্ক পরে ছবি তুলছেন, ধরাও পড়েছেন, তাঁরা বিজেপি-র কর্মী।" (Mamata on Sadeshkhali)

নির্বাচনের আগে মানুষ যাতে ভোট দিতে না পারেন, গণতান্ত্রিক অধিকারকে যাতে হরণ করা যায়, তার জন্যই সন্দেশখালিকে অশান্ত করে তোলা হয়েছে বলেও দাবি করেন মমতা। তিনি বলেন, "আসল কথা না জেনেই অনেকে অনেক কিছু বলে যাচ্ছেন। বাইরে থেকে লোক নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করা হয়েছে। আগে শেখ শাহজাহানকে টার্গেট করা হল। ওঁকে টার্গেট করে ED ঢুকল আগে। তার পর সবাইকে বের করে দিয়ে, ওখানে আদিবাসী সংখ্যালঘুদের মধ্যে ঝামেলা বাধিয়ে দিল। মানুষের ক্ষোভ-বিক্ষোভ থাকতেই পারে। প্রশাসন এবং পুলিশের মহিলা টিম রয়েছে ওখানে। তেমন কিছু পেলে অবশ্যই সিদ্ধান্ত নেবে সরকার। ঘরে ঘরে গিয়ে অভিযোগ শোনা হচ্ছে। অবশ্যই এ নিয়ে কাজ হবে। কিন্তু আগে জানতে হবে কী হয়েছে।"

আরও পড়ুন: TMC Deb: এবার দেবকে তলব ED-র, আর্থিক তছরুপ মামলায় ডাকা হল দিল্লিতে

সন্দেশখালি বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের গড় বলেও এদিন বিধানসভায় জানান মমতা। তাঁর বক্তব্য, "সন্দেশখালিতে RSS-এর বাসা রয়েছে। সাত-আট বছর আগেও ওখানে দাঙ্গা হয়েছিল।" এদিন সীমান্তরক্ষীবাহিনী BSF-কেও কাঠগড়ায় তোলেন মমতা। চোপড়ায় চার শিশুর মৃত্যু নিয়ে BSF-এর ভূমিকায় প্রশ্ন তোলেন। জানান, BSF-এর কড়া শাস্তি চান তিনি। 

শুধু তাই নয়, নির্বাচনের আগে BJP-র হয়ে BSF ঘরে ঘরে গিয়ে প্রচার করছে। গেরুয়া থলিতে করে জিনিস বিতরণ করছে। BSF এই ধরনের কাজ করতে পারে কি, প্রশ্ন তোলেন মমতা। তিনি জানান, বিষয়টি নিয়ে বৃহস্পতিবারই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছেন তাঁদের প্রতিনিধিরা। BSF-এর শাস্তির দাবি জানানো হয়েছে।

সেরা শিরোনাম

Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget