এক্সপ্লোর

Mamata Banerjee : 'আমি বলি ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও' হুঙ্কার মুখ্যমন্ত্রীর

CM Mamata : 'আমি অনেক বন্দুকে দেখেছি। এসব বন্দুক দেখিও না। তোমাদের বন্দুক ভোঁতা করতে জানি।' হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আশাবুল হোসেন, অরিন্দম সেন, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর শুরুর আগেই পৃথক কোচ কামতাপুর রাজ্যের দাবিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হুমকি দিয়েছিলেন বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO প্রধান জীবন সিংহ! এদিন আলিপুরদুয়ারের কর্মিসভা থেকে পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝাঁঝালো সুরে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছেন, 'কিছু নেতা কাজ নেই কর্ম নেই, আমাকে ভয় দেখাচ্ছে যে উত্তরবঙ্গ না ভাগ করলে আমাকে নাকি মেরে দেবে? আমি বলি ক্ষমতা থাকলে, আমার বুকে বন্দুক ঠেকাও। এত বড় ক্ষমতা তোমাদের? আমি অনেক বন্দুকে দেখেছি। এসব বন্দুক দেখিও না। তোমাদের বন্দুক ভোঁতা করতে জানি।'

রাজ্য ভাগের ইস্যুতে বিজেপিকে আক্রমণ

এদিন যে আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল সেখানকার বিজেপি সাংসদ জন বার্লাই কয়েক মাস আগে প্রথম উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তোলেন। তারপর থেকে উত্তরবঙ্গের একাধিক জনপ্রতিনিধির গলায় শোনা গিয়েছে পৃথক রাজ্যের প্রসঙ্গ! শনিবার সামনে আসা বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO প্রধান জীবন সিংহের মুখেও উঠে আসে বিজেপির জনপ্রতিনিধিদের কথা! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি ছিল 'কোচ-কামতাপুর ভূখণ্ডে পা রাখলে রক্তগঙ্গা বইবে'

এই প্রেক্ষাপটে এদিন রাজ্য ভাগ নিয়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগে সরব হন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির কেউ কেউ বলেন আমরা উত্তরবঙ্গকে আলাদা করে দেব। আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না।' হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী গেরায়া শিবিরকে আক্রমণ শানিয়ে জোড়েন, 'বিজেপির প্রশ্রয়ে এসব হচ্ছে জেনে রাখুন। বিজেপি যখনই নির্বাচন আসে, ভাগ করবার কথা বলে। ভাগাভাগির কথা বলে।'

২৬ জুন পাহাড়ে GTA নির্বাচন। সেখানে এমনিতেই GTA বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। স্থায়ী রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিতের আবেদন জানিয়েছে, তৃণমূলের সহযোগী গোর্খা জনমুক্তি মোর্চা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- কর্মিসভার মাঝে অসুস্থ কর্মী, বক্তব্য থামিয়ে জলের বোতল নিয়ে ছুটলেন মুখ্যমন্ত্রী

 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget