এক্সপ্লোর

Suvendu Adhikari: এবার এই বিষয়গুলিতে কড়া সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Suvendu On CBI: ধাপে ধাপে নয়, রেখে রেখে নয়, একসঙ্গে একাধিক কড়া সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর

সুমন ঘড়াই ও রুমা পাল, কলকাতা: এবার থেকে রাজ্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করতে রাজ্য সরকারের কোনও অনুমোদন নিতে হবে না কেন্দ্রীয় এজেন্সিকে। দুর্নীতি হঠাতে কড়া সিদ্ধান্ত নিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কী জানালেন নারী ও শিশুকল্যাণমন্ত্রী ?

ধাপে ধাপে নয়, রেখে রেখে নয়, একসঙ্গে একাধিক কড়া সিদ্ধান্ত। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি বাসা বেঁধেছে, সেই ঘুঘুর বাসা ভাঙতে কড়া সিদ্ধান্ত নিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজকে আমরা CBI-কে তিনটি দফতরের আধিকারিকরা যারা দুর্নীতিতে যুক্ত ছিলেন, তাঁদের অনুমোদন আমরা দিয়ে দিলাম।' এবার থেকে রাজ্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করতে রাজ্য সরকারের কোনও অনুমোদন নিতে হবে না কেন্দ্রীয় এজেন্সিকে। কার্যত ফ্রি হ্যান্ড দেওয়া হল CBI, ED-র মতো তদন্তকারী সংস্থাগুলোকে। 
 
মুখ্য়মন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন, যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত, তাঁদের বিরুদ্ধে CBI বা অন্য়ান্য় কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা, তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট, দেওয়ার ক্ষেত্রে অনুমোদন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার ও বিদায়ী সরকারের মুখ্য়মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুমোদন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচানোর জন্য়। এটাতে শিক্ষা দফতরের শিক্ষক নিয়োগ দুর্নীতি রয়েছে। পুর নিয়োগ দুর্নীতি রয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে আমরা আজকে সেটা দিয়ে দিলাম। 
 
তৃণমূল সরকারের আমলে রাজ্যে শিক্ষা থেকে পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতি সামনে এসেছে। গ্রেফতার হয়েছেন একের পর এক হেভিওয়েট নেতা-মন্ত্রী থেকে শুরু করে সরকারি আমলা। স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়ে CBI জানায়, পুরো ষড়যন্ত্রটি তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তত্ত্বাবধানে এবং তাঁর সহ-ষড়যন্ত্রীদের দ্বারা পরিচালিত হয়েছিল। যাঁরা হলেন SSC-র তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, SSC-র প্রাক্তন চেয়ারপার্সন শর্মিলা মিত্র, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, SSC-র উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা,SSC-র তৎকালীন সচিব ও চেয়ারম্যান অশোককুমার সাহা, SSC-র প্রোগ্রাম অফিসার পর্ণা বসু এবং সমরজিৎ আচার্য-সহ অনেকে। 
 
এবার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল। রাজ্য়পালের অনুমতি নিয়ে, চারটি মামলায় এদের বিরুদ্ধে বিচার শুরুর ছাড়পত্র দিল রাজ্য়ের বিজেপি সরকার। তিনটি মামলায় SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, প্রাক্তন চেয়ারম্য়ান সুবীরেশ ভট্টাচার্য, সৌমিত্র সরকার ও অশোক সাহা , মধ্য়শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্য়াণময় গঙ্গোপাধ্য়ায় এবং SSC-র প্রাক্তন প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য ও পর্ণা বসুর বিরুদ্ধে বিচার চালাতে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর একটি মামলায় এই ৭ জনের পাশাপাশি SSC-র আরেক প্রাক্তন চেয়ারপার্সন শর্মিলা মিত্রর বিরুদ্ধেও বিচার চালাতে ছাড়পত্র দেওয়া হয়েছে। 
 
রাজ্য় সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরা সরকারি আধিকারিকের পদে থেকেও, অসৎভাবে অন্য়ায্য় সুযোগ সুবিধা নিয়েছেন। CBI তদন্তে যে তথ্য় উঠে এসেছে, তাতে সন্তুষ্ট হয়ে এদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইন অনুয়ায়ী বিচার প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে সায় দিয়েছেন রাজ্য়পাল। অন্য় কোনও আইনে বিচার চালাতে হলে সেই ছাড়পত্রও দেওয়া হচ্ছে। পুরসভার নিয়োগ দুর্নীতির মামলাতেও CBI-এর চূড়ান্ত চার্জশিটে নাম ছিল রাজ্য সরকারের এক আমলার। সূত্রের দাবি, সেখানে, অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা, IAS অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে। কিন্তু এইসব সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ট্রায়ালই শুরু করা যায়নি। কারণ এতদিন রাজ্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করতে হলে রাজ্য সরকারের অনুমতি নিতে হত। 

তৎকালীন তৃণমূল সরকারের অনুমতি না মেলায় একাধিক আমলার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুই করা যায়নি।রাজ্যে পালাবদলের পরই সেই নিয়ম তুলে দিল বিজেপি সরকার।সরকার বদলের পর এবার কি দুর্নীতির তদন্তে নতুন গতি আসবে? 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget