এক্সপ্লোর

Coal Scam Case: ভোটের আগে কয়লা কেলেঙ্কারিতে বিরাট তথ্য ফাঁস! পুলিশের সামনে দিয়ে এভাবেই টাকা-পাচার!

ED Coal Scam: ED-র এই প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, তারা প্রায় ১৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই নিয়ে মোট বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ দাঁড়াল ৪৮২ কোটি টাকা।

কলকাতা: ভোটের ঠিক মুখে কয়লা-কেলেঙ্কারির তদন্তে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচারের তদন্তে প্রায় ১৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোট বাজেয়াপ্ত হয়েছে ৪৮২ কোটি টাকার সম্পত্তি, প্রেস বিবৃতিতে দাবি ED-র। এই কয়লাকাণ্ডেই চিন্ময় মণ্ডল, কিরণ খান-সহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ED। এই ৫ জনকে গত ৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল। 

ED-র এই প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, তারা প্রায় ১৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই নিয়ে মোট বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ দাঁড়াল ৪৮২ কোটি টাকা। সেই সঙ্গে কয়লাকাণ্ডে তাদের তদন্তের অভিমুখ স্পষ্ট করে দিয়েছে ED... তাদের প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, দুর্নীতির তদন্তে আন্ডারগ্রাউন্ড হাওয়ালা নেটওযার্কের হদিশ মিলেছে। কালো টাকা কোথা থেকে কোথায় পৌঁছেছে, সেটা লুকোতে বিভিন্ন স্তরে, জটিল প্রক্রিয়ায় লেনদেন করা হয়েছে। তার পর্দাফাঁস করতে এই তদন্ত চালানো হচ্ছে। যাতে এটা জানা যায় যে - মূল সুবিধাভোগী কারা? কত টাকার দুর্নীতি হয়েছে? আর এই আর্থিক তছরুপে কারা কারা জড়িত?

ED-র এই প্রেস বিবৃতিতে ফের উঠে এসেছে লালার নাম। প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে, বেআইনি কয়লা পাচারের এই অপারেশন চালাত অনুপ মাজি ওরফে লালার সিন্ডিকেট।কয়লা পাচারের মোডাস অপারেন্ডি হিসেবে ব্য়বহার করা হত বেআইনি চালান। পাচারকারীদের কাছে যার নাম ছিল 'লালা প্য়াড'। ED-র দাবি, এই 'লালা-প্য়াড' আসলে ছিল একটা ভুয়ো বিল। এমন সব ব্য়ক্তির নামে এই বিল করা হত, যার বাস্তবে কোনও অস্তিত্বই নেই। 

প্রেস বিবৃতিতে ED-র দাবি, পাচারকারীদের এই বেআইনি চালানের পাশাপাশি একটা ১০ বা ২০ টাকার নোট দেওয়া হত। সেই গাড়িতে কয়লা পাচার হবে, তার নম্বর প্লেটের পাশে সেই নোট ধরে ছবি তোলা হত। পাচারকারী সেই ছবি পাঠিয়ে দিত কয়লা সিন্ডিকেটের অপারেটরকে। অপারেটর আবার সেই ছবি পাঠাত ট্রাক যে রুটে যাবে, সেখানকার দায়িত্বে থাকা পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের। অর্থাৎ কোন গাড়িতে কয়লা পাচার হবে, তা আগে থেকেই জেনে যেত পুলিশ-প্রশাসন। ED-র প্রেস বিবৃতিতে দাবি, এরপর সেই গাড়িকে আর কোথাও আটকানো হত না। আটকানো হলেও সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হত। ED-র তরফে প্রেস বিবৃতিতে স্পষ্ট দাবি করা হয়েছে, আর্থিক দুর্নীতি বিশেষ করে বেআইনি কয়লা পাচারে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে ED বদ্ধপরিকর।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget