এক্সপ্লোর

7th Pay Commission : বাড়বে বেতন ? রাজ্যে গঠন সপ্তম পে-কমিশন, পর্যালোচনার দায়িত্বে কারা ? কী কী খতিয়ে দেখা হবে ?

WB 7th Pay Commission: সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যপাল আরএন রবির অনুমোদনে একটি চার সদস্যের কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনে কারা কারা দায়িত্বে আছেন ? কোন কোন দিক খতিয়ে দেখবে ?

কলকাতা : সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। সমস্ত দিক খতিয়ে দেখার জন্য একটি কমিশন গঠন করল সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, চলতি অর্থবর্ষেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করার লক্ষ্যে এগোচ্ছে রাজ্যের নতুন সরকার। এই উদ্দেশ্যকে সফল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ কয়েকজনকে নিয়ে গঠিত হয়েছে এই কমিশন।

এই কমিশনে কারা কারা দায়িত্বে আছেন ?

রাজ্যপাল আরএন রবির অনুমোদনে একটি চার সদস্যের কমিশন গঠন করা হয়েছে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বার্তা জানিয়ে দিল নবান্ন। কারা কারা আছেন?
১. পে কমিশনের চেয়ারপার্সন হিসেবে আছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিব অতনু চক্রবর্তী। 
২. পে কমিশনের ​সদস্য সচিব হিসেবে আছেন রাজ্যের অর্থসচিব দেবীপ্রসাদ করণম। 
৩. পে কমিশনের ​প্রথম সদস্য হিসেবে আছেন সেন্টার ফর পলিসি রিসার্চ-এর সিনিয়র ফেলো পার্থ মুখোপাধ্যায়। 
৪. পে কমিশনের দ্বিতীয় সদস্য হিসেবে আছেন আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক পার্থপ্রতিম পাল। 

আরও পড়ুন - ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা

কোন কোন দিক খতিয়ে দেখবে এই চার সদস্যের কমিশন ?
মূলত, সরকারি কর্মীদের বেতন, ভাতা এবং ডিএ নিয়ে পর্যালোচনা করবে এই পে কমিশন। সরকারি কর্মী, বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনা করবে কমিশন। আবার, বর্তমান বেতন ও ভাতা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করবে সরকারের গঠন করা এই কমিশন। কাজের সঙ্গে জীবনের ভারসাম্য উন্নত করার সুপারিশ করবে পে কমিশন, এমনই উল্লেখ রয়েছে নবান্নের জারি করা  বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, নতুন সরকার আসার পর রাজ্য সরকারের দাবি মেনে DA বৃদ্ধির ঘোষণা করেছে। কর্মীদের প্রত্যাশা পূরণ করতে নতুন সরকারের প্রথম বাজেটেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। এর আগে ১৮ শতাংশ ডিএ পেতেন কর্মীরা। এবার থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। এই অর্থ কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ১ অক্টোবর থেকে। DA ঘোষণার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। আর এই ঘোষণার পরেই সপ্তম পে কমিশন গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করে দিয়েছিল রাজ্য সরকার। বুধবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন গঠনের কথা জানিয়ে দিল সরকার।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget