এক্সপ্লোর

WB Corona : সুখবর, বাংলায় কমছে সংক্রমণ ও সংক্রমণ হার, জানাল স্বাস্থ্যমন্ত্রক

এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যায় বাংলা এখন দেশের মধ্যে ১০ নম্বরে।

নয়াদিল্লি : করোনাসুরের (Corona) তৃতীয় ঢেউয়ের (Third Wave) শিখর কি পেরিয়ে গিয়েছে বাংলা (West Bengal) ? আইআইটি মাদ্রাজের (IIT Madras) সরাসরি রিপোর্টের পর এবার স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry) পক্ষ থেকেও তেমনই ইঙ্গিত মিলল। বঙ্গে সংক্রমণের (Covid) বিস্ফোরণ এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে। মৃত্যু-সংখ্যা চিন্তা বজায় রাখলেও ক্রমশ নিম্নমুখী হয়েছে সংক্রমণ। কমেছে সংক্রমণ হারও (Positivity Rate)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকেও সরকারিভাবে সেই কথাই জানানো হল এবার।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বাংলায় কমছে করোনা সংক্রমণ এবং সংক্রমণ হারও। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যায় বাংলা এখন দেশের মধ্যে ১০ নম্বরে। বঙ্গের পাশাপাশি পরিস্থিতির উন্নতি হয়েছে মুম্বই, দিল্লি, হরিয়ানার মতো রাজ্যগুলিতেও।' গত মাসের শেষ থেকে রাজ্যে ক্রমশ লাফিয়ে লাফিয়ে বেড়েছিল করোনা সংক্রমণ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে যা পৌঁছেছিল সর্বোচ্চ হারে। তারপর থেকে ক্রমশ নিম্নমুখী সংক্রমণ চিত্র। এই মুহূর্তের রাজ্যে চার হাজারের নিচে নেমে গিয়েছে দৈনিক সংক্রমণ।

আরও পড়ুন- রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ, একদিনে ৩৬ জনের মৃত্যু

রাজ্যে (West Bengal) টানা ১৩ দিন ৩০- এর উপরেই রইল করোনায় মৃত্যু (Covid Death)। রাজ্যে এই সময় পর্বে করোনায় (Covid Affected) ৩৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে একদিনে ৩ হাজার ৬০৮ জন করোনা আক্রান্ত হয়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)।

সরকারি বুলেটিন অনুযায়ী শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় ৫২৪ জন সংক্রমিত। কলকাতায় একদিনে ৮ জনের মৃত্যু, ৪২৩ জন সংক্রমিত। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ৪১১ জন সংক্রমিত, ৪জনের মৃত্যু। নদিয়ায় একদিনে ৩ জনের মৃত্যু, ২৩২ জন করোনা সংক্রমিত। রাজ্যে কমল করোনার পরীক্ষা, কিছুটা বাড়ল পজিটিভিটি রেট। সতর্কতায় ঢিলেমি দিলে চলবে না, সব রাজ্যকে বার্তা কেন্দ্রের।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
June Malia: আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget