এক্সপ্লোর

Md Selim Controversial Comment : ‘পুলিশকে কেন মাইনে দিয়ে রাখা হয়েছে? কুকুর পুষলেই তো হয়’, পুলিশকে নিশানা সেলিমের

West Bengal News : মহম্মদ সেলিমের আক্রমণ, 'কয়েকটা এসপিকে সরিয়ে কয়েকটা ট্রেনিং পাওয়া বিদেশি কুকুর রাখলেই তো খুনের কিনারা হয়ে যাবে।'

বিষ্ণুপুর (দক্ষিণ ২৪ পরগনা) : বিষ্ণুপুরে (Bishnupur) সিপিএম (CPIM) কর্মী খুনের প্রতিবাদ-সভায় (Protest) পুলিশকে (Police) আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য মহম্মদ সেলিমের (MD. Selim)। সিপিএমের রাজ্য সম্পাদক সভামঞ্চ থেকে বলেন, ‘পুলিশকে কেন মাইনে দিয়ে রাখা হয়েছে? কুকুর পুষলেই তো হয়।শুঁকে শুঁকে বলে দিতে পারে।’

এখানেই না থেকে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ান তিনি। মহম্মদ সেলিম জোড়েন, ‘কয়েকজন এসপিকে ছেড়ে দিয়ে কয়েকটা বিদেশি কুকুরকে ট্রেনিং দিলেই হয়। বিদেশি কুকুরকে ট্রেনিং দিলেই তো খুনের কিনারা হয়ে যাবে।’ যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

পুলিশকে আক্রমণ শানিয়ে মহম্মদ সেলিম বলেছেন, 'এখানে আমরা প্রতিবাদ সভা করছি, আর ওরা সুড় সুড় করে ওখানে গেছে। আগেই তো ওখানে যাওয়া উচিত ছিল। ঘটনার দিনই তো যাওয়া উচিত ছিল। বয়ান রেকর্ড করা উচিত ছিল। লোক দেখানো হচ্ছে, মাকে জিজ্ঞেস করছে আপনার কাউকে সন্দেহ হয়। যার নাম বলবে তার কাছে যাবে? এর জন্য পুলিশ রাখার কী দরকার ছিল, কয়েকটা কুকুর পুষলেই তো হত।'

যার পরই তিনি জোড়েন, 'পুলিশের কুকুররা শুঁকে শুঁকে গিয়ে সন্দেহভাজনকে দেখিয়ে দিতে পারে। তাহলে কয়েকটা এসপিকে সরিয়ে কয়েকটা ট্রেনিং পাওয়া বিদেশি কুকুর রাখলেই তো খুনের কিনারা হয়ে যাবে।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

এদিকে, কাশীপুরের বিজেপি কর্মী খুনের প্রেক্ষিতে এখনও সরগরম রাজ্য রাজনীতি। শনিবার আদালতের নির্দেশে আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতালে মৃত বিজেপি যুব মোর্চা নেতার দেহের ময়নাতদন্ত হয়। এরপর দেহ নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে মৃতদেহ হস্তান্তর করা হয় পরিবারের হাতে। এরপর আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার দেহ নিয়ে যাওয়া হয় বিজেপির রাজ্য দফতরে। সেখানে শ্রদ্ধা জানান দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, কল্যাণ চৌবে, প্রিয়ঙ্কা টিবরেওয়াল, সজল ঘোষরা। শ্রদ্ধা জানানোর পর দেহ নিয়ে যাওয়া হল কাশীপুরের বাড়িতে। তারপর নিমতলা শ্মশানে শেষকৃত্য হবে।

আরও পড়ুন- 'বিজেপি সরকার গ্রেট ইন্ডিয়া লুঠ' চালাচ্ছে', রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে আক্রমণ মমতার

 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget