এক্সপ্লোর

Mamata Banerjee: পুলিশের মোবাইল ফোন ব্যবহার নিয়ে বার্তা, মুখ্যমন্ত্রীর কনভয়ে দুর্ঘটনা নিয়ে বৈঠক ডিজি-র

Kolkata News: চালক সজোরে ব্রেক কষায় কপাল এবং হাতে চোট পান মুখ্যমন্ত্রী।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কনভয়ে দুর্ঘটনা নিয়ে পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। দুর্ঘটনা কী করে ঘটল তা নিয়ে এসপি-দের সঙ্গে কথা ডিজি এবং পুলিশকর্তাদের। দুর্ঘটনা প্রসঙ্গে আলাদা করে কথা পূর্ব বর্ধমানের এসপি-র সঙ্গে। আগামীদিনে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্ছিদ্র করতেই হবে, কড়া বার্তা ডিজি-র। গতকাল মুখ্যমন্ত্রীর কনভয়ে গাড়ি ঢুকে আসায় চালক ব্রেক কষেন সজোরে, তাতে আহত হন মুখ্যমন্ত্রী। চালক সজোরে ব্রেক কষায় কপাল এবং হাতে চোট পান মুখ্যমন্ত্রী। ভাইরাল ভিডিওয় মুখ্যমন্ত্রীকে কপালে রুমাল চেপে ধরে বসে থাকতেও দেখা যায়। (Kolkata News)

বৃহস্পতিবার দুপুরে ডিজি রাজীব কুমার, অন্য পুলিশ কর্তা এবং এডিজি আইনশৃঙ্খলার নেতৃত্বে একটি বৈঠক ডাকা হয়। সেখানে জেলার সমস্ত এসপি-রাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, পূর্ব বর্ধমানের এসপি-র সঙ্গে আলাদা করে কথা বলেন ডিজি। কী করে দুর্ঘটনা ঘটল, আলোচনা হয়। বৈঠক থেকে কড়া বার্তা দেওয়া হয় এদিন। জানানো হয়েছে, আগামী দিনে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে নিশ্ছিদ্র রাখতে হবে। কোথাও কোনও বিচ্যুতি চলবে না।

এদিনের বৈঠকে আরও জানানো হয়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবেন যাঁরা, তাঁদের মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়। কোনও ভাবে যাতে কেউ অন্যমনস্ক না হন, সেই বার্তাও দেওয়া হয় এদিন। এর পাশাপাশি, সামনে লোকসভা নির্বাচন রয়েছে। তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। তবে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য পুলিশ-প্রশাসন। 

আরও পড়ুন: Calcutta High Court: মেডিক্যাল কলেজ মামলায় CBI রায় নিয়ে নজিরবিহীন সংঘাত

বুধবার বর্ধমানে প্রশাসনিক সভা ছিল। সেখানে পৌঁছতে হাওড়ার ডুমুরজলা থেকে এদিন হেলিকপ্টারে চেপে রওনা দেন মমতা। কিন্তু ফেরার সময় আবহাওয়া খারাপ থাকায়, বৃষ্টি হওয়ায় হেলিকপ্টার উড়তে পারেনি। ফলে গাড়িতে চেপেই ফেরার রাস্তা ধরেন। সেই সময়ই আঘাত পান তিনি। জানা গিয়েছে, সভামঞ্চ থেকে ২০০ মিটার দূরে, গাড়ি যখন জিটি রোডে উঠছে, সেই সময় অন্য দিক থেকে একটি গাড়ি  তাঁর কনভয়ে হঠাৎই  ঢুকে পড়ে। 

স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, মমতা যে গাড়িতে ছিলেন, সেই গাড়ির সামনেই আচমকা অন্য একটি গাড়ি চলে আসে। তাতে তড়িঘড়ি সজোরে ব্রেক কষেন চালক। গাড়ির একেবারে সামনে, চালকের পাশের আসনেই বসেছিলেন মমতা। আচমকা ব্রেক কষায় মাথার পাশে চোট পান। হাতেও সামান্য চোট পান। সঙ্গে সঙ্গে কনভয় দাঁড়িয়ে যায়। একটু ধাতস্থ হয়ে ফের কলকাতার উদ্দেশে রওনা দেয়। কলকাতায় ফিরে মমতা জানান, অল্পের জন্য বেঁচে গিয়েছেন তিনি। চালক ব্রেক কষেছেন বলে রক্ষা পেয়েছেন। তবে মাথায় চোট পান। ফুলে যায় কপাল, রক্তও পড়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget