এক্সপ্লোর

East Midnapore: রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসদের মারধর, ধুন্ধুমার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে

Tamluk Doctor Beaten: দুই চিকিৎসকের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠল মৃত রোগীর পরিবারের বিরুদ্ধে।

বিটন চক্রবর্তী, তমলুক: গাফিলতিতে রোগী মেরে ফেলার অভিযোগ উঠল তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে। পাল্টা দুই চিকিৎসকের উপর চড়াও হওয়ার অভিযোগ তোলা হয়েছে মৃতের পরিবারের বিরুদ্ধে। চড়াও হওয়ার ভিডিও হয়েছে ভাইরাল। ঘটনায় ৮ জনকে আটক করেছে তমলুক থানার পুলিশ। গাফিলতির অভিযোগ অস্বীকার করছে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ।

রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসদের মারধর: চড়, ঘুষি,কলার ধরে ধাক্কা এমনকী মারতে তুলে আনা হল আস্ত বাঁশ। দুই চিকিৎসকের উপর ঠিক এইভাবেই চড়াও হওয়ার অভিযোগ উঠল মৃত রোগীর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনা, তমলুকের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের। স্থানীয় সূত্রে খবর, এদিন হাসপাতালে একরোগীর মৃত্য়ুর পর এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্ত্বর। হাসপাতাল সূত্রে খবর, বুধবার তমলুকের উত্তর সোনামুইয়ের এক ব্যক্তিকে সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। রোগীর শারীরীক অবস্থা দেখে তাঁকে অন্যত্র রেফার করা হয়।

কী অভিযোগ রোগীর পরিবারের?

পরিবারের দাবি, রোগীর শারীরীক অবস্থার অবনতি হওয়ায় রোগীকে ফের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিয়ে আসতে হয়। হাসপাতালে আনার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই তারা অভিযোগ তোলেন চিকিৎসায় গাফিলতির। তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ সূত্রে খবর, দুই চিকিৎসকের উপর চড়াও হয় মৃত রোগীর পরিবার। অভিযোগ, বেধড়ক মারধর করা হয় তাঁদের। বুধবার রাতের এই ঘটনায় ৪ জনকে আটক করেছে তমলুক থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে কয়েকটি বাইকও।

গতবছর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসকদের মারধর ও হেনস্থার অভিযোগ ওঠে শাসক-নেতার বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূলের বহরমপুর শহর সহ সভাপতি বিপ্লব কুণ্ডু-সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন এক রোগী। কিন্তু তাঁর চিকিৎসা ঠিকঠাক হয়নি বলে অভিযোগ তুলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বচসায় জড়ান তৃণমূলের বহরমপুর শহর সভাপতি-সহ বেশ কয়েকজন। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযো করে, নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। ওই অভিযোগ পেয়েই ৬ জনকে গ্রেফতার করে বহরমপুর থানার (Baharampore Police Station) পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: WB Board Madhyamik Result 2024: কৌতুহল তোমাকে শেখাবে, বাড়াতে হবে জ্ঞান পিপাসা, আগামীর পরীক্ষার্থীদের পরামর্শ চন্দ্রচূড়ের

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget