এক্সপ্লোর

Election 2026: 'স্কুলের চতুর্দিকে বারুদের গন্ধ পাই', তৃণমূলের নির্বাচনী প্রচার সভা মঞ্চের পাশে বিরাট বিস্ফোরণ! শিক্ষকরা যা জানালেন...

ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রর সহকারী শিক্ষক চিত্তরঞ্জন সরকার বলেন, 'অফিস ঘরে বসেছিলাম। বাইরে বেরিয়ে এসে দেখি ধোঁয়া উঠছে।'

সুজিত মণ্ডল, নদিয়া: বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত স্কুলের ছাদ। নির্মীয়মাণ দোতলার সিঁড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার টুকরো। আতঙ্কের এই ছবি দেখা গেল নদিয়ার গয়েশপুরের ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে। এখানেই শেষ নয়, স্কুলের ছাদের ভাঙা ছাউনির অংশে পড়ে রয়েছে আরও ১টি বোমা।

ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রর সহকারী শিক্ষক চিত্তরঞ্জন সরকার বলেন, 'অফিস ঘরে বসেছিলাম। বাইরে বেরিয়ে এসে দেখি ধোঁয়া উঠছে। বোমা তো, কেউ রেখেছিল হয়তো।'

এদিন, আচমকা স্কুলের নির্মীয়মাণ দোতলার ছাদে বিকট শব্দে বিস্ফোরণ হয়। উড়ে যায় অ্যাসবেস্টসের ছাউনির একটি অংশ। এদিন, পরীক্ষা শেষে পড়ুয়ারা বাড়ি চলে যাওয়ায় বড়সড় ক্ষতি এড়ানো গেছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রর প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, 'পরীক্ষা হয়ে গেছে। তারপর আধঘণ্টা পর এটা হল। ওপরে একটা আওয়াজ হল। বোমা ছাড়া আর কী হবে? বারুদের গন্ধ। একটা আওয়াজ হয়েছে। বাচ্চারা ছিল না, আমরা টিচাররা অফিসরুমে ছিলাম।' 

শনিবার দুপুরে যেখানে বিস্ফোরণ হয়েছে, সেই সকুলেরই মাঠে তৃণমূলের নির্বাচনী প্রচার সভার জন্য আগেই মঞ্চ বাঁধা হয়েছিল। তৃণমূলের অভিযোগ, বিস্ফোরণের ঘটনার পিছনে রয়েছে বিজেপি। কল্যাণীর তৃণমূল প্রার্থী অতীন্দ্রনাথ মণ্ডল বলেন, 'বিজেপি দলটি মানুষের পাশে থাকে না। আজকে ঘোড়াগাছা স্কুলের এখানে বোমা ফাটিয়েছে, এলাকায় উত্তেজনা-আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে।' 

বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মুখপাত্র সোমনাথ কর বলেন, 'তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি চলে গেছে। তাঁদের এখন একটাই কাজ বিভিন্ন রকম অশান্তি পাকিয়ে, বিজেপির ওপর দোষারোপ করা নির্বাচনটাকে পণ্ড করা। বোমা-বারুদ এবং পিস্তলের রাজনীতি করে কখনই তাঁরা ক্ষমতায় টিকে থাকতে পারবে না।'                                                 

খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে আসেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য বলেন, 'ওপরে একটা অ্যাসবেস্টসের শিট ছিল। তার ওপরে একটা বোমা ছিল। বোমা ফাটার জন্যে সেটা ভেঙে যায়। এসে দেখলাম ওপরে আরও ১টা বোমা রয়েছে। আমরা কারও যোগ পেলে অবশ্যই গ্রেফতার করব।'                                             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget