এক্সপ্লোর

Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'

Gold and Money Recover: পুলিশ সূত্রে খবর, যাঁর বাড়ি থেকে এই বিপুল পরিমাণে টাকা ও সোনা উদ্ধার হয়েছে, তিনি পেশায় একজন সরকারি বাসচালক

কলকাতা: বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। আপাতত উদ্ধার নগদ সাড়ে ৫ কোটি, ও ১৫ কেজি সোনা। মহম্মদবাজার থানার ডেউচা বাসস্ট্য়ান্ড এলাকায় মিনার মণ্ডলের বাড়ি। তিনি সরকারি বাসের চালক ছিলেন। তাঁর বাড়িতেই আজ সকালে তল্লাশি অভিযানে আসে পুলিশ। সূত্রের খবর, উদ্ধার হয় প্রচুর অর্থ। পুলিশ সূত্রে খবর, পাথর ব্য়বসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে ২ টি ভোট পরবর্তী হিংসার মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক। 

সরকারি বাস চালকের বাড়ি থেকে পেটি পেটি টাকা, কেজি কেজি সোনা উদ্ধার!

পুলিশ সূত্রে খবর, যাঁর বাড়ি থেকে এই বিপুল পরিমাণে টাকা ও সোনা উদ্ধার হয়েছে, তিনি পেশায় একজন সরকারি বাসচালক। সদ্যই স্বেচ্ছাবসর নিয়েছিলেন তিনি। ওই বাস চালকের বাড়ি, গ্রামের একেবারে শেষপ্রান্তে, তাঁর জীবনযাপন ও একেবারেই ছাপোষা। সেই কারণেই ওই পাথর ব্যবসায়ী সম্ভবত মনে করেছিলেন যে, ওই বাসচালকের বাড়িতে টাকা রাখা হলে, কারও মনে সন্দেহ হবে না। কিন্তু টাকা সরানোর সময়েই খবর পেয়ে যায় পুলিশ। এরপরে আজ সকালে ওই বাসচালকের বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ এবং CID। তল্লাশিতে এখনও পর্যন্ত ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে, কাগজের পেটিতে ভরে রাখা বিপুল টাকা। বাড়ি রয়েছে টাকা গোনার মেশিনও। শেষ পাওয়া খবর অনুযায়ী, নগদ ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এখনও টাকা গোনার কাজ চলছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা

এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'বালি মাফিয়াদের বিরুদ্ধে আমাদের আইনের রক্ষাকারীদের দুর্দান্ত সফল অভিযান। সূত্র মারফত পাওয়া নির্ভুল তথ্যের ওপর ভিত্তি করে বীরভূম পুলিশ মহম্মদবাজার এলাকায় অবৈধ বালি মাফিয়া টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযান চালায়। এই দ্রুত এবং পেশাদার পদক্ষেপের জন্য পুলিশের ডিজিপি, বীরভূম পুলিশ সুপারকে আন্তরিক অভিনন্দন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের এই শূন্য সহনশীলতার নীতি বজায় থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।'

 

আরও পড়ুন: Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Advertisement

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget