এক্সপ্লোর

SIR in West Bengal: 'আবার কি বাংলাদেশে ফিরে যেতে হবে?' ফের 'SIR আতঙ্কে' ইলামবাজারে বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস্য!

বীরভূমের ইলামবাজারে বৃদ্ধের আত্মহত্যা ঘিরে রহস্য। জানা গিয়েছে, আত্মঘাতী বৃদ্ধের নাম ক্ষিতীশ মজুমদার। SIR আতঙ্কে আত্মহত্যা, এমনটাই দাবি পরিবারের।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বীরভূমের ইলামবাজারে এসআইআর আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ পরিবারের।
  • পরিবারের দাবি, ভোটার তালিকায় নাম না থাকায় বাংলাদেশে ফেরার ভয় ছিল।
  • তৃণমূল কংগ্রেস বিজেপির বাংলা-বিরোধী নীতির সমালোচনা করেছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: SIR শুরুর দিনই পানিহাটিতে NRC আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছিল। কোচবিহারে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছিল। এরই মধ্যে পানিহাটি, দিনহাটার পর ইলামবাজার, ফের 'SIR আতঙ্কে' আত্মহত্যার দাবি। 

বীরভূমের ইলামবাজারে বৃদ্ধের আত্মহত্যা ঘিরে রহস্য। জানা গিয়েছে, আত্মঘাতী বৃদ্ধের নাম ক্ষিতীশ মজুমদার। SIR আতঙ্কে আত্মহত্যা, এমনটাই দাবি পরিবারের। আত্মীয়দের তরফে দাবি,  'বারবার বলতেন, ২০০২-এর ভোটার তালিকায় নাম নেই। আবার কি বাংলাদেশে ফিরে যেতে হবে?'।

প্রসঙ্গত, ৩০ বছর আগে বৃদ্ধের পরিবার বাংলাদেশ থেকে মেদিনীপুরে বসবাস শুরু করেন। ৫-৬ মাস আগে ইলামবাজারে মেয়ের বাড়িতে আসেন বৃদ্ধ। মেয়ের কাছেই থাকছিলেন ক্ষিতীশ মজুমদার, দাবি পরিবারের। ভোটার তালিকায় তাঁর নামও ছিল, ভোটও দিয়েছেন বহুবার, দাবি পরিবারের। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

এদিকে, ইলামবাজারে SIR আতঙ্কে আত্মহত্যার দাবি ঘিরে সরব তৃণমূল। সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কংগ্রেসের। সেখানে লেখা হয়েছে, 'বীরভূমে আরও একটা দামি প্রাণ হারিয়ে গেল। সুভাষ পল্লির এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন বলে খবর। NRC আতঙ্কে ভুগছিলেন উনি। পরিবার বলছে, SIR নিয়ে উদ্বেগে থাকার জন্যই এই পরিণতি। এটা কোনও ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এই মৃত্যুকে এড়ানো যেত। বাংলা-বিরোধী নীতির জন্যই যে এই পরিণতি, সেটাই মনে করিয়ে দিল। বিজেপির এই প্রতিশোধমূলক আচরণে আপনারা ভয় পাবেন না। আমরা যতদিন আছি, আপনাদের অধিকার, পরিচয় সুরক্ষিত থাকবে'। 

এদিকে পর পর এই ঘটনায় বিজেপিকে বিঁধেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'গত পরশুদিন জাতীয় নির্বাচন কমিশন SIR ঘোষণা করেছে এবং তার ২৪ ঘণ্টার মধ্যে, আমরা খবর পাই যে, ৫৭ বছরের একজন পুরুষ, অবিবাহিত, তিনি আত্মঘাতী হয়েছেন, NRC, SIR-এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছেন। স্থানীয় বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদের। পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তোর দড়ি খুলব যা।' 

পাল্টা সুর চড়িয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'অভিষেক বন্দোপাধ্যায় যে কথা বলেছেন, সেই কথা অত্যন্ত প্ররোচনা মূলক এবং এইভাবে একটা অশান্তি তৈরি করার চেষ্টা পশ্চিমবঙ্গে হচ্ছে। আমার মনে হয় নির্বাচন কমিশনের বিষয়টি দেখা উচিত। এইভাবে যদি SIR-এর ক্ষেত্রে বিজেপিকে দায়ী করা হয় এবং বিজেপির লোকদেরকে বেঁধে রাখার বিধান দেওয়া হয়, তাহলে আমাদের কাছে দড়ি নেই এরকম নয়, হাতও নেই এরকম নয়। বাঁধাবাঁধি শুরু হলে কিন্তু অনেকে বাঁধা পড়বে। কেউ কেউ আবার ED, CBI-এর হাতেও বাঁধা পড়তে পারে। তাহলে কিন্তু কয়েক বছর পর বেরোবে। তার আগে বেরবে না।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

BJP News: 'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget