এক্সপ্লোর

West Bengal Flood Situation : বন্যা উদ্বেগ বাড়িয়ে ফের প্রায় এক লক্ষ কিউসেক জল ছাড়ল DVC ও দুর্গাপুর ব্যারাজ

Weather Update : শনিবার রাজ্যে হাওয়া বদল হবে। হতে পারে হালকা বৃষ্টিপাত। ২৪ ঘণ্টায় বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে নিম্নচাপ (Depression)।

সঞ্চয়ন মিত্র, মনোজ বন্দ্যোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ, কলকাতা : একদিকে বৃষ্টি, অন্যদিকে বিভিন্ন ব্যারাজের ছাড়া জলে প্লাবিত বহু এলাকা (West Bengal Flood Situation)। উদ্বেগ বাড়িয়ে আজও জল ছেড়েছে DVC ও দুর্গাপুর ব্যারাজ (Durgapur Barrage)। এদিকে মুকুটমণিপুর জলাধারের থেকে ছাড়া জলে, প্লাবিত হয়েছে বাঁকুড়ার বেশ কিছু এলাকা।

ভারী বৃষ্টির (Heavy Rain) জেরে বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। প্লাবিত হয়েছে রাজ্যে বিভিন্ন এলাকা। এসবের মধ্যেই উদ্বেগ বাড়িয়ে শুক্রবারও জল ছেড়েছে DVC ও দুর্গাপুর ব্যারাজ। সেচ দফতর সূত্রে খবর, দুর্গাপুর ব্যারাজ শুক্রবার সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত প্রায় ৯৭ হাজার কিউসেক জল ছাড়া হয়। অন্যদিকে, জল ছাড়া হচ্ছে মুকুটমণিপুর জলাধার থেকেও। এর জেরে কংসাবতীর জলে প্লাবিত হয়েছে বাঁকুড়ার বেশ কিছু এলাকা। 

জলস্তর বেড়েছে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতীতে। বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে খবর, গত কয়েকদিনের বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলায়। প্রায় ৫০০ মাটির বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। ২ হাজারের বেশি মাটির বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুর, আমতায় নতুন করে জল না ঢুকলেও ধান এবং সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও জলমগ্ন বেশকিছু এলাকা। পুজোর মুখে এই ক্ষতির ফলে মাথায় হাত চাষিদের।

এদিকে, মুণ্ডেশ্বরীর পর এবার দ্বারকেশ্বর ও রূপনারায়ণের জল ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে হুগলির খানাকুল। প্লাবিত হয়েছে ঠাকুরানিচক, মাইনান, কাকনান, ধরমপুর , ধান্যঘড়ি, ঘোড়াদহ এলাকা। অন্যদিকে, মুণ্ডেশ্বরীর জলে নতুন করে না ঢুকলেও এখনও জলমগ্ন খানাকুলের মারোখানা, পানশিউলি, পলাশপাই, নতিবপুর, চিংড়া, জগৎপুর, পোল পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জল ঢুকে রয়েছে জমিতে ও নিচু এলাকার বাড়িগুলিতে। ডুবে রয়েছে রাস্তা ঘাট। সেই রাস্তা দিয়ে পারাপারে ভরসা নৌকা। 

এরই মধ্যে দক্ষিণবঙ্গের জন্য আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department)। শনিবার রাজ্যে হাওয়া বদল হবে। হতে পারে হালকা বৃষ্টিপাত। ২৪ ঘণ্টায় বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে নিম্নচাপ (Depression)। তবে রবিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সোমবারের পর উত্তরবঙ্গে আবহাওয়ার আরও উন্নতি হবে বলে মত আবহবিদদের।

 

আরও পড়ুন- পুজোর মুখে সুখবর শোনাল কলকাতা মেট্রো, ভোররাত পর্যন্ত চালু থাকবে পরিষেবা, কবে কতক্ষণ ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Supply News: আর সিলিন্ডার নয়, এবার পাইপলাইনেই রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস! জোরকদমে চলছে কাজ
আর সিলিন্ডার নয়, এবার পাইপলাইনেই রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস! জোরকদমে চলছে কাজ
Suvendu Adhikari: 'সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব', বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব', বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Trinamool: কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
West Bengal LIVE News:অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget