এক্সপ্লোর

Eid 2022 : বাড়ি বয়ে বিরিয়ানি-কাবাব, ইদ উপলক্ষ্যে সরকারের বিশেষ উদ্যোগ

CADC Food Home Delivery সিএডিসি-র পক্ষ থেকে সারাবছরই চালু থাকে খাবারের হোম ডেলিভারি।সাধারণ মানুষের জন্য খাবারের পাশাপাশি নির্দিষ্ট অর্থের বিনিময়ে বয়স্কদের জন্য সারা মাসের খাবারও সরবরাহ করে থাকেন তারা।

অঞ্জন চক্রবর্তী, কলকাতা : উপলক্ষ্য উৎসব। ইদের (Eid 2022) আনন্দ আরও একটু বাড়িয়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (west Bengal Government)। হোয়াটসঅ্যাপে (Whatsapp) এক মেসেজেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিরিয়ানি-চাঁপ-কাবাব সহ এলাহি ইফতার (Iftaar)। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন (Panchayat and Rural Development) দফতরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল কর্মিহেনশিভ এরিয়া ডেভলপমেন্ট কর্পোরেশন (West Bengal Area Development Corporation) চালু করেছে ইদ স্পেশাল মেনু। নির্দিষ্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই এলাহি খানা-পিনা পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের দুয়ারে।

কী কী থাকছে মেনুতে

চিকেন বিরিয়ানি (চিকেন, ডিম ও আলু-১টি করে), চিকেন চাপ (১ পিস), মালাই কাবাব (৪ পিস), হরিয়ালি কাবাব (৪ পিস) ও সিমুই পায়েস (১০০ মিলি) মিলিয়ে কম্বো ইদ স্পেশাল ইফতারের এই পদ তৈরি করা হয়েছে। একটি প্লেটের দাম ৪২৫ টাকা।

কীভাবে করবেন অর্ডার

ওয়েস্ট বেঙ্গল কর্মিহেনশিভ এরিয়া ডেভলপমেন্ট কর্পোরেশন (CADC)-র পক্ষ থেকে দেওয়া হয়েছে চারটি হোয়াটসঅ্যাপ নম্বর। যেখানে মেসেজ করলেই বাড়ি বয়ে পৌঁছে যাবে খাবার। ইদ স্পেশাল যে অফার চলবে মঙ্গলবার পর্যন্ত। রাত ১০ টার মধ্যে করতে হবে অর্ডার। তাহলেই পরের দিন রাত ৮ টার মধ্যে পৌঁছে যাবে খাবার।

নম্বরগুলি হল- 8170887794, 9735929413, 9163123556, 6290225859

সারাবছরই হোম ডেলিভারি

ইদের ইফতার মিস করলেও চিন্তা করার অবশ্য কোনও কারণ নেই। সিএডিসি-র পক্ষ থেকে সারাবছরই চালু থাকে খাবারের হোম ডেলিভারি। সাধারণ মানুষের জন্য খাবারের পাশাপাশি নির্দিষ্ট অর্থের বিনিময়ে বয়স্কদের জন্য সারা মাসের খাবারও সরবরাহ করে থাকেন তারা। পাশাপাশি বাড়ির পোষ্যদেরও খাবার পৌঁছে দেওয়া হয় বাড়ি বয়ে।

শুরু ঠিক কীভাবে

প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই হোম ডেলিভারির কাজ। যা বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় ও সিএডিসি কর্মচারীদের সুবাদে এগিয়ে চলেছে।

সিএডিসি-র এক আধিকারিক জানাচ্ছিলেন, 'করোনাকালে বয়স্কদের বাড়ি বাড়ি যাতে খাবার পৌঁছে যায় সেই উদ্যোগ নিতে বলেছিলেন সুব্রতবাবু। তারপর থেকে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে এই প্রক্রিয়া। সারাবছর খাবার বাড়ি বাড়ি সরবরাহ করার পাশাপাশি আমরা বিভিন্ন উৎসব উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়ে থাকি। গত পয়লা বৈশাখেও ছিল প্ল্যাটারের হোম ডেলিভারির ব্যবস্থা।'

আরও পড়ুন- ইদ-উল-ফিতরের তাৎপর্য কী? কেন প্রতিবছর আলাদা দিনে পালিত হয় এই উৎসব?

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget