এক্সপ্লোর

Liquor Store Business: মদের দোকান খুলবে সরকার, ডাকা হল টেন্ডার, কেন্দ্রের কাছে পাওনা আটকে থাকাতেই কি সিদ্ধান্ত!

West Bengal Government: আপাতত দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার উত্তরের তিন জেলায় শুরু হচ্ছে মদের সরকারি রিটেল শপ।

সুমন ঘড়াই, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: রাজ্য সরকারের মদের দোকান (Liquor Store Business)। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে মদের খুচরো দোকান খুলছে সরকার। ‘দুয়ারে মদ’, কটাক্ষ করেছেন বিরোধীরা (Retail Alcohol Shop)। অসুবিধা কোথায়? সারা ভারতেই তো হয়, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল (TMC)।

মদের খুচরো ব্যবসায় পা রাখছে বাংলার সরকার

সরকারি প্রকল্পের টাকা জোগাতে রাজ্য় হিমশিম খাচ্ছে বলে দাবি করছেন বিরোধীরা। আবার কেন্দ্র পাওনা টাকা আটকে রেখেছে বলে দাবি করছে রাজ্য সরকারও। সেই আবহেই এ বার মদের খুচরো দোকান খুলতে চলেছে রাজ্য সরকার। তার জন্য ফ্র্যাঞ্চাইজি খুঁজতে রাজ্য সরকারের তরফে ডাকা হয়েছে ই-টেন্ডারও। 

আপাতত দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার উত্তরের তিন জেলায় শুরু হচ্ছে মদের সরকারি রিটেল শপ। এই মর্মে নির্দেশিকাও জারি করেছে রাজ্য সরকার। এ নিয়ে যদিও রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন বিরোধীরা। রাজ্য 'দুয়ারে মদ' পরিষেবা শুরু করছে বলে উড়ে এসেছে কটাক্ষ। 

আরও পড়ুন: Nandigram News: ক্ষত এখনও টাটকা, নন্দীগ্রামে অপারেশন সূর্যোদয়ের ১৫ বছর পূর্তি, পৃথক কর্মসূচি তৃণমূল ও বিজেপি-র

এ নিয়ে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এই সরকার যখন দুয়ারে সরকার বলছিল, তখনই মানুষ প্রশ্ন করেন যে, দুয়ারে সরকার তো আসলে পঞ্চায়েত!  আসলে দুয়ারে সরকার বলে দুয়ারে মদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে এই সরকার। মানুষ বুঝতে পারছেন যে, এই সরকার বাংলাকে ধ্বংস করছে।"

রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার আবার বলেন, "রাজ্য সরকার মদ আর মা কালীতে টিকে আছে। তাই সরকার চাইছে মদ আরও বাড়াও আর বাড়াও। যুব সমাজকে ডুবিয়ে দাও। যাতে চাকরি না চায়।"

যদিও বিরোধীদের মন্তব্যে প্রতিক্রিয়া চাইলে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "১ লক্ষ ৯৬৮ কোটি টাকা পাওনা। বিরোধীদের বলুননা এটা দিয়ে দিতে...... আর দোকান করলে অসুবিধা কোথায়? শুধু বঙ্গ না, সারা ভারতেই তো হয়। সরকারি দফতর আইন মেনেই করবে।"

ফ্র্যাঞ্চাইজি খুঁজতে রাজ্য সরকারের তরফে ডাকা হল ই-টেন্ডারও

এর আগে, BEV Co নামে একটি সংস্থা খুলে মদের ব্যবসা শুরু করেছিল রাজ্য সরকার। ওই সংস্থার মাধ্যমে মদ কিনে বিভিন্ন দোকানে সরবরাহ করা হত। এবার সেই পাইকারি ব্যবসার পাশাপাশি, রিটেল শপ খুলছে রাজ্য সরকার।

সেরা শিরোনাম

Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget