এক্সপ্লোর

Kasba shootout: মাত্র ১০ হাজার টাকাতেই কাউন্সিলরকে খুন করতে এসেছিল যুবক? ষড়যন্ত্রের নেপথ্যে কে এই ইকবাল?

অভিযুক্তর দাবি, ১০ হাজার টাকার জন্য এই কাজ করেছে সে। তার নাম যুবরাজ সিংহ। তাকে এই 'সুপারি' দিয়েছিল ইকবাল নামের এক ব্যক্তি।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : শুক্রবার রাতের ভয়াবহ অভিজ্ঞতা। কসবার ব্যস্ত অভিজাত এলাকায় শপিং মলের অনতিদূরে কাউন্সিলরকে নিজের বাড়ির সামনে নিশানা করল আততায়ী। এক্কেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা। শেষ মুহূর্তে পিস্তল কাজ না করায় প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। এই ঘটনায় কার্যত স্তম্ভিত রাজনীতিক। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের কাজকর্ম, উত্থান , সবই কলকাতার এই অঞ্চলে। নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হতে হতে বেঁচে যান তিনি। এই ঘটনার মাস্টারমাইন্ড কে, খুঁজে বের করতে তৎপর হয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। 

তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সামনে।  ঘটনার পরই তৎপরতার সঙ্গে আততায়ীকে পকড়াও করেন কাউন্সিলর ও স্থানীয় বাসিন্দারা। সে ধরা পড়ার সময়ই জানায়, সে নাবালক। তবে পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ছেলেটি মোটেই নাবালক নয়। অভিযুক্তর দাবি অনুসারে. ১০ হাজার টাকার জন্য এই কাজ করেছে সে। তার নাম যুবরাজ সিংহ। তাকে এই 'সুপারি' দিয়েছিল ইকবাল নামের এক ব্যক্তি। যার আস্তানা কলকাতার পোর্ট এলাকায়। 

ঘটনায় এক ট্য়াক্সি চালককেও আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কলকতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বাজেয়াপ্ত করা হয়েছে ট্য়াক্সিটি। হামলার ঘটনায় ট্য়াক্সি চালক কিংবা ট্য়াক্সির কী ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দা সূত্রে খবর, ট্যাক্সি চালক ওই সময় মত্ত অবস্থায় ছিল, তাই তার থেকে সঙ্গলত জবাব পাওয়া যাচ্ছিল না।

অন্য়দিকে লালবাজার সূত্রে খবর, হামলার ঘটনায় অন্য়তম ভূমিকা পালন করেছে ইকবাল নামে এক ব্য়ক্তি। বর্তমানে এই ইকবাল পলাতক। তবে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ইকবালের আসল নাম অন্য়। ইকবাল ছদ্মনামে অপারেশনটি চালাচ্ছিল সে। কলকাতার বন্দর এলাকা থেকে হামলার বলু প্রিন্ট তৈরি করা হয়েছিল। লালবাজার সূত্রে খবর, ইকবালই হামলাকারীদের নিয়ে এসে কলকাতা বন্দর এলাকায় থাকার ব্য়বস্থা করে দেয়।  পুলিশ সূত্রেই জানা গিয়েছে , শুক্রবার যে হামলাকারীকে পাকড়াও করে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্য়মে এই ইকবাল নামটি উঠে আসে।  এই ঘটনায় ২-৩ জন নয়। পুরো অপারেশনটি করতে ৮-৯ জন যুক্ত থাকতে পারে। এই ঘটনার আর কারা কারা যুক্ত, সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সময়কার সিসিটিভি ক্য়ামেরার ফুটেজ।   

অন্যদিকে  তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের দাবি, এই হামলার পিছনে রাজনীতি নয়, আছে কারও অন্য কিছু উদ্দেশ্য । তাঁর পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস, ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সাময়িক ধাক্কা কাটিয়ে কাউন্সিলর  জানালেন, এত সহজে ময়দান ছাড়ছেন না তিনি। এর শেষ দেখেই ছাড়বেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget