এক্সপ্লোর

DA Protest : ডিএ ইস্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন সরকারি কর্মীরা, আগামীকাল ডাক অনশনের

West Bengal State Government : হাইকোর্ট হয়ে DA-মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court ) পর্যন্ত। ১৫ মার্চ, সর্বোচ্চ আদালতে শুনানি হওয়ার কথা।

সন্দীপ সরকার, কলকাতা : দাবি বকেয়া ডিএ। চলছে লাগাতার ধর্না, আন্দোলন। এবার সরকারি কর্মচারি (West Bengal Government Workers) ও অবসরপ্রাপ্ত কর্মীরা ঝাঁঝ বাড়াচ্ছেন আন্দোলনের। আগামীকাল ২৪ ঘণ্টার প্রতীকী অনশনের পাশাপাশি রাজ্য সরকারের থেকে তাঁরা 'বঞ্চিত' হচ্ছেন অভিযোগ করে রাষ্ট্রপতি (President)-প্রধানমন্ত্রীকে (Prime Minister) চিঠি দিতে চলেছেন সরকারি কর্মচারী-অবসরপ্রাপ্ত কর্মীরা।

বিভিন্ন জায়গায় চিঠি, দাবি হস্তক্ষেপের

বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ৮ দিন ধরে চলছে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। শনিবার ২৪ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চের। ডিএ ইস্যুতে রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Central Finance Minister)-রাজ্যপালকে (Governor) চিঠি দিতে চলেছেন তাঁরা। সবার কাছে হস্তক্ষেপ চেয়ে চিঠি দিতে চলেছে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের যৌথ মঞ্চ।

পাশাপাশি সংসদে বাংলার ডিএ প্রসঙ্গ উত্থাপনে সব দলের সাংসদদের কাছে আবেদনের সিদ্ধান্তও। পাশাপাশি ধর্নামঞ্চ থেকেই সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশনকে চিঠি দেওয়ারও।

DA ফারাক 

কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছেন ৩৫ শতাংশ। যার প্রতিবাদে আন্দোলনে নেমেছে ২৮টি সংগঠন। সেই সঙ্গে চড়ছে রাজনীতির পারদও। এদিকে, হাইকোর্ট হয়ে DA-মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court ) পর্যন্ত। ১৫ মার্চ, সর্বোচ্চ আদালতে শুনানি হওয়ার কথা। দীর্ঘদিন ধরে বিভিন্ন আদালতে চলছে ডিএ মামলা। 

রাজ্যের ত্রুটিপূর্ণ হলফনামার জন্য সুপ্রিম কোর্টের এজলাসে পেশ হয়েও পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। হলফনামা ঠিক করে তাঁদের বক্তব্য রাজ্য সরকারকে জানাতে বলেছে দেশের সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। 

রাজনৈতিক তরজা

শহিদ মিনারের নিচে চলতে থাকা ধর্নাকে আক্রমণ করে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন 'সরকারি কর্মীরা নয়, কিছু সিপিএমের (CPM) লোক ডিএ-র (DA) দাবিতে আন্দোলন করছে, 'সরকার ডিএ দিয়েছে, সরকারকে বিব্রত করার চক্রান্ত চলছে''সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করছে', এর অর্থ তাঁরা সুপ্রিম কোর্টের উপরেও ভরসা রাখে না।' পাল্টা সরকারি কর্মচারি ও অবসরপ্রাপ্ত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিক্ষোভ, আন্দোলন, দাবিকে সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ডিএ ইস্যুতে বিধানসভায় সুর চড়াবে বিজেপি। 

আরও পড়ুন- শিক্ষকদের বকেয়া পেতে এত দেরি কেন? সরকারকে ফের একবার সচেতন করলেন বিচারপতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget