এক্সপ্লোর

Calcutta High Court: শিক্ষকদের বকেয়া পেতে এত দেরি কেন? সরকারকে ফের একবার সচেতন করলেন বিচারপতি

বিচারপতি বলেন, শিক্ষকরা শিক্ষাদান করেন। এটা একটা মহান কাজ। তাই অবসরের পর পাওনা আর্থিক সুবিধা পেতে বিলম্ব হওয়া খুবই দুঃখজনক।

সৌভিক মজুমদার, কলকাতা: শিক্ষকদের বকেয়া পেতে কেন এত দেরি? শিক্ষকদের ক্ষেত্রে সরকারের আরও সচেতন হওয়া উচিত। বলে মন্তব্য করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বছরের পর বছর শিক্ষকদের কাছ থেকে পরিষেবা নিয়েছেন। আর বকেয়া আর্থিক পাওনা দেওয়ার সময় তাঁদের হেনস্থা করছেন? কাল যখন আপনার সঙ্গে হবে তখন কী করবেন? হাইকোর্টে উপস্থিত স্কুল পরিদর্শক ও জেলাশাসকদের উদ্দেশে মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা।

বিচারপতি বলেন, শিক্ষকরা শিক্ষাদান করেন। এটা একটা মহান কাজ। তাই অবসরের পর পাওনা আর্থিক সুবিধা পেতে বিলম্ব হওয়া খুবই দুঃখজনক। এই বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা। স্কুল পরিদর্শক ও জেলাশাসকদের উদ্দেশে বিচারপতি মন্তব্য করেন, আপনারা কী করছেন? আপনাদের এই আমলাতন্ত্র আদালত মানতে নারাজ। সরকারি বিভিন্ন বিভাগের ফাইল স্থানান্তরের জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন না। দ্রুত বকেয়া মেটানোর চেষ্টা করুন। 

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি! যা নিয়ে তদন্ত করছে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থা। ভুয়ো শিক্ষকদের খুঁজে বের করা সহ-দুর্নীতি মামলার তদন্তের মন্থর গতি প্রায় নিত্যদিনই আদালতের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। এবার আসল শিক্ষকদের বকেয়া পেতে দেরি হওয়া নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। 

কার্যত ভর্ৎসনার মুখে পড়তে হল আদালতে উপস্থিত স্কুল পরিদর্শকদের। দ্রুত বকেয়া মেটানোর নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। গোটা কর্মজীবনে শিক্ষকতার শেষে, অবসরকালীন আর্থিক সুবিধা না পাওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক। আদালত বকেয়া মেটানোর নির্দেশ দিলেও, বহু আবেদনকারী অবসরপ্রাপ্ত শিক্ষক তাঁদের পাওনা ঠিকমতো পাচ্ছেন না বলে ফের অভিযোগ ওঠে! শুক্রবার এ নিয়ে আদালত অবমাননার একাধিক মামলার শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সেই শুনানিতেই বিচারপতি বলেন,অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পেতে এত দেরি হচ্ছে কেন? শিক্ষকদের ক্ষেত্রে সরকারকে আরও সচেতন হওয়া উচিত!   

তিনি আরও বলেন, শিক্ষকরা শিক্ষাদান করেন। এটা একটা মহান কাজ। তাই তাঁদের অবসরের পর পাওনা আর্থিক সুবিধা পেতে বিলম্ব খুবই দুঃখজনক। এ বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। এদিন আদালতে হাজির বিভিন্ন জেলার স্কুল পরিদর্শক ও জেলাশাসকদের বিচারপতি প্রশ্ন করেন,কী করছেন আপনারা? 

আপনাদের এই আমলাতন্ত্র মানতে নারাজ আদালত।  আপনাদের সরকারি বিভিন্ন বিভাগের ফাইল স্থানান্তরের জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন না। বিচারপতি প্রশ্ন তোলেন, বছরের পর বছর তাঁদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন, আর বকেয়া আর্থিক পাওনা দেওয়ার সময় তাঁদের হেনস্থা করছেন কেন?কাল যখন আপনার সঙ্গে এটা হবে, তখন আপনি কী করবেন? এরপর আবেদনকারী অবসরপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত বকেয়া মেটানোর নির্দেশ দেন বিচারপতি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget