এক্সপ্লোর

West Bengal Government : রাজ্যের ঝুলিতে এল ৬৫১ কোটি, পঞ্চায়েত স্তরে উন্নয়নের জন্য কেন্দ্রীয় বরাদ্দের টাকা পেল বাংলা

Mamata Banerjee : ঋণের পরিমাণ বাড়ার জন্য রাজ্যের তরফে বারবার দায় চাপানো হয়েছে কেন্দ্রের দিকে। পাল্টা রাজ্য সরকারের দায়-খয়রাতির জেরেই রাজ্যের ঋণের ভার বাড়ছে বলেই ক্রমাগত আক্রমণ বিরোধীদের।

কলকাতা : রাজ্যের ঝুলিতে এল আরও বকেয়া প্রাপ্য। এবার ৬৫১ কোটি। পঞ্চদশ অর্থ কমিশনের (Fifteenth Finance Commission) ৬৫১ কোটি ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা পেল বাংলা। যে টাকা প্রাপ্য ছিল রাজ্য সরকারের (West Bengal Government)। প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে পঞ্চায়েত স্তরে উন্নয়নের জন্য কেন্দ্রীয় বরাদ্দের অর্থ এল রাজ্যের কোষাগারে। 

কেন্দ্রের থেকে বরাদ্দের ভিত্তিতে সবথেকে বেশি অর্থ পাওনা ছিল বাংলার। পশ্চিমবঙ্গের পাশাপাশি কেন্দ্রীয় বরাদ্দের ২২৫ কোটি পেল ছত্তীসগঢ়, ২৮৬ কোটি পেল তেলঙ্গানা। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ও তার পরে নবান্নে (Nabanna) এসে পৌঁছেছিল দিল্লি থেকে বরাদ্দ টাকা। 

একশো দিন থেকে শুরু করে একাধিক অন্য প্রকল্প, কেন্দ্র সরকারের (Central Government) কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ বারবার করেছে রাজ্য সরকার। বিভিন্ন সরকারি অনুষ্ঠান থেকেও যে নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee)। তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা-নেত্রীও যা নিয়ে সরব হয়েছেন বারবার।

একুশে জুলাইয়ের সমাবেশ থেকে যা নিয়ে দিল্লিতে তাঁদের দাবি পৌঁছে দেওয়া ডাকই দিয়েছিল তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব। মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আগামী গান্ধী জয়ন্তীতে রাজধানীতে রাজ্যের বকেয়া আদায়ের জন্য ধর্না দেবেন বলেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) মাঝে আর বেশিদিন বাকি নেই। যার প্রাক্কালে রাজ্যে বকেয়া প্রসঙ্গ সামনে তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণের ধার বাড়াবে বলেই মত ওয়াকিবহাল রাজনৈতিক মহলের। সেই আবহেই পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পেল রাজ্য।

প্রসঙ্গত, বিরোধীদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে রাজ্যের ঘাড়ে ক্রমশ ভারী হচ্ছে ঋণের বোঝা। বাম জমানার পরে যে পরিমাণ ঋণ নিয়ে সরকার পরিচালনা শুরু করেছিল তৃণমূল সরকার, তা লাফিয়ে বেড়ে আপাতত প্রায় দ্বিগুণ। ঋণের পরিমাণ বাড়ার জন্য রাজ্যের তরফে বারবার দায় চাপানো হয়েছে কেন্দ্রের দিকে। একাধিক বরাদ্দ না মেলার জন্য বারবার দরবারও করা হয়েছে। পাল্টা রাজ্য সরকারের দায়-খয়রাতির জেরেই রাজ্যের ঋণের ভার বাড়ছে বলেই ক্রমাগত আক্রমণ বিরোধীদের।

আরও পড়ুন- দুর্গাপুজোর বিসর্জন করা যাবে কোন দিনগুলোতে, কবে কার্নিভাল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget