এক্সপ্লোর

Cyclone Sitrang: জমি থেকে ধান তুলে নিতে আর্জি, চালু হেল্পলাইন নম্বর, ঘূর্ণিঝড় 'সিত্রাং' মোকাবিলায় তৎপর প্রশাসন

Cyclone Alert: আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজোর মধ্যেই রাজ্যের উপকূলের দিক ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। তাতেই পরিস্থিতি মোকাবিলায় তত্‍পর হয়েছে প্রশাসন।

রুমা পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও সুনীত হালদার, কলকাতা: ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। তবে, ঘূর্ণিঝড় 'সিত্রাং' (Cyclone Sitrang) মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। দক্ষিণবঙ্গের জেলাপ্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব। ধান তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী। হেল্পলাইন নম্বর চালু করেছে বিদ্যুত্‍ দফতর। জরুরি পরিষেবায় যুক্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে (Weather Update)।

ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর রাজ্য প্রশাসন

ইয়াস, ফণী, আমফান...একের পর এক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে রাজ্যে। তছনছ করে দিয়েছে জনজীবন। প্রাণহানিও ঘটেছে। লক্ষ লক্ষ মানুষের মাথার উপর থেকে ছাদ উড়ে গিয়েছে। আলোর উৎসবে এ বার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ভ্রূকুটি। 

আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজোর মধ্যেই রাজ্যের উপকূলের দিক ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। তাতেই পরিস্থিতি মোকাবিলায় তত্‍পর হয়েছে প্রশাসন। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। শুক্রবার, জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন, মুখ্যসচিব। 

বৈঠকে ছিলেন, ২০টি দফতরের সচিবরাও।  নবান্নের তরফে জানানো হয়েছে, ঝড়ের কারণে একাধিক দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ছুটি বাতিল হয়েছে পুরকর্মীদের একাংশেরও। 

আরও পড়ুন: Weather Update: সাগরে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা

শুক্রবার, কলকাতা পুরসভায় বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করেন মেয়র। প্রথম দফায় পুর আধিকারিকদের সঙ্গে মিটিং। দ্বিতীয় দফায়, ভার্চুয়াল বৈঠক করেন, উপকূলবর্তী এলাকার প্রশাসনের সঙ্গে।

কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম এ নিয়ে বলেন, "দুই ২৪ পরগনায় মারাত্মকভাবে ঝড় আসবে। কলকাতায় ঝড়টা ৯০ মিলিলিটার। ওরা সব ক্রেন, সব বলা আছে... কাটিং মেশিন রেডি রাখতে বলেছি। ad dept -কে বলেছি, যাতে হোর্ডিং খুলে ফেলে। পড়ে যেতে পারে। রবিবার স্পষ্ট হবে, সোমবার দুপুরের পর বৃষ্টি শুরু হবে। আমরা সব স্কুল, কমিউনিটি হল খুলে রাখছি।"

পৌরসভা সূত্রে খবর, শনিবার থেকে পাম্পিং স্টেশনগুলির ট্রায়াল রান শুরু হবে। অন্য দিকে, ঘর্ণিঝড় সতর্কতার মধ্যে, বিদ্যুত্‍ দফতরও প্রস্তুত বলে জানিয়েছে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বিদ্যুৎ দফতর সম্পূর্ণ ভাবে প্রস্তুত। সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সমস্ত কাস্টমার কেয়ার এবং সমস্ত সাবস্টেশন ২৪ ঘণ্টা কাজ করবে। প্রায় ৬৯ হাজার আধিকারিক ও কর্মী বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে।"

হেল্পলাইন প্রকাশ করল বিদ্যুৎ দফতর

বিদ্যুত্‍ দফতরের তরফে চালু করা হেল্পলাইন নম্বর হল - ৮৯০০ ৭৯৩৫০৩।  হেমন্তে নতুন ফসল ঘরে তোলার পালা। তার আগে, দুর্যোগের সতর্কবার্তা। তাই আগেই ধান তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী। এই পরিস্থিতিতে প্রতিমা নিরঞ্জনেও বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। দুর্যোগ-আশঙ্কার মধ্যে তত্‍পর হাওড়া প্রশাসনও। ২৪ ঘণ্টার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। সাফাই কর্মী, স্বাস্থ্যকর্মী, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী এবং মোটর ভেহিকেলস দপ্তরে কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পৌরসভার তরফে জানানো হয়েছে, নীচু জায়গায় জল বের করার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৫৭টি পাম্প। 

সেরা শিরোনাম

Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget